
পশুপ্রেমী পাশ্চাত্য বিবেক –
মানবতার শ্লোগান তো তোমরাই এনেছিলে বিশ্বে!
তবে কেন আজ তোমাদের অস্ত্র
তাক করা মানুষের দিকে?
শিশুর লাশের উপর দাঁড়িয়ে এ কোন শপথ!
ফোরাতের বুকে রক্তের স্রোত কূল ভাঙে,
গগন বিদীর্ণ হয় কার হাহাকারে?
তবে পশুপ্রেম তোমাদের সত্যিই অতুলনীয়!
[**কাব্যগ্রন্থ - ‘এপ্রান্ত আমার’/আছির মাহমুদ/২০০৬]
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


