পোস্টমর্টেম (ময়নাতদন্ত)
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পোস্টমর্টেম দেখার মত কষ্টকর জিনিস আমার জীবনে আর নাই বললেই চলে।প্রতিবার মর্গে গেলেই আমার মধ্যে একটা ঘৃণা জন্মায়।যে মানুষ এত খারাপ কেন হয়?একটা মানুষকে কি স্বাভাবিক ভাবে মরতেও দিবেনা তাই বলে???ময়নাতদন্তে লাশ আসা মানেই এক একটা খুনের দৃশ্য মাথায় ভাসতে থাকে আমার!আর সুইসাইডের কথা বলবেন?সেটা তো বড় খুন!একটা মানুষকে পৃথিবী কতটা কষ্ট না দিলে সে নিজেকে খুন করে?খুনি তো আসলেই তারা যারা তাকে বাধ্য করেছে পৃথিবীর মায়া ছাড়তে।
আজ যেমন দেখলাম একটা বাচ্চার লাশ রাখা মর্গে।পোস্টমর্টেম করা হবে!কাহিনী যতটুকু শুনলাম বাচ্চার মা'ই বাচ্চার খুনি!
মাত্র ২-৩দিন হবে বাচ্চার বয়স।কি দোষ ছিল বাচ্চার?সমাজ টাই যে এখানে দায়বদ্ধ!বাচ্চার বাবা মা অবিবাহিত!সমাজ মানবেনা অবিবাহিত যুগলের সন্তানকে!কেন???বাচ্চা তো কিছু করেনি!তোমরা তোমাদের সমাজের সদস্যদের আগেই মূল্যবোধ শিক্ষা দিতে।তবে তো বাচ্চা টাকে খুন হতে হতনা।আর যদি তা নাই পার,তবে মেনে নাও এই বাচ্চা টিও আজ থেকে তোমার সমাজের নবীনতম সদস্য।তাও পারবেনা?তাহলে বিবাহের এত আনুষ্ঠানিকতা,আচার ভেঙে দাও।নিজ দায়িত্ব,নিজ ইচ্ছায় তারা বিয়ে করুক।তোমরাও মেনে নাও.....এমন সমাজপ্রথা দিয়ে গোঁড়ামি ধরে রাখবেনা।আর যদি না পারো।তবে....!!!
তোমরা,হ্যাঁ,তোমরাই.....এই সমাজের প্রত্যেকটা সদস্যই এক একটা খুনি!!!এমন খুনিদের সমাজ চাইনা আমরা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন