সামুর জন্য বিশেষ প্রস্তাবনা ।
এইযে অপ্রিয় সামুর সু ব্লগারগণ এবং সামুর পেটেরভুরি মোটা মডুগণেরা আপনাদের জন্য বিশেষ কিছু প্রস্তাবনা বা আলোচনা ।
আচ্ছা মনে করেন আপনাদের ব্লগ প্লাট ফরমে যে ভালো লেখকগণ মানে ভালো ব্লগারগণ আছেন তারা অনেকেই নিয়মিত পোষ্ট দিচ্ছেন । আর ঐ সব লেখা প্রতিদিন কম বেশি নির্বাচিত পাতায় যাচ্ছে ।
মানে আমি বলতে চাচ্ছি যে লেখাগুলো নির্বাচিত পাতায় যাচ্ছে তা থেকে বাছাই করে প্রতি মাসে সামুর মাস শেষে ডাইরীর পাতা নামে কোন বই প্রকাশ করা যায়না ।
প্রয়োজনে বই প্রকাশনায় যে খরচ হবে তা সকল ব্লগারের কাছ থেকে নিয়ে নিবেন । বই প্রকাশনার পরে বই থেকে যে লাভ হবে তা কিছু গরিব অসহায় মানুষের মধ্যে দান করবেন । কিছু ব্লগের তহবিলে রাখবেন রাইচ বকেট চ্যলেঞ্জের কাজে বা কোন ব্লগার বিপদে আপদে কাজে লাগাতে বা খরচ করতে । আর এ কাজটি করলে আপনাদের ব্লগের এবং ব্লগারদের অনেকের উপকারে আসতে পারে ।
এই কাজটি করলে সেতু আশরাফুল ভাইয়ের মত যারা বিপদে পরবে বা অসুস্থ হবে তাদের জন্য অনেকটা জরুরী কাজে লাগবে ।
বিষয়টি কৃতপক্ষ এবং সকল সিনিয়র ব্লগার ভাই বোনেরা একটু ভেবে দেখবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



