somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরজু পনি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

♣২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায় সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বই। আপনার লেখাটিও সেই বইটিকে অলঙ্কৃত করতে পারে। ♣

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অাপডেট:

অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার মে-জুলাই ২০১৫ সংখ্যার জন্যে লেখা জমাদান প্রসঙ্গে:
► লেখা জমা দেবার শেষ তারিখ ১৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০০

► লেখা এই পোস্টের কমেন্টে লেখার লিঙ্ক দিলেই হবে।

► যোগাযোগ :
■ অনুপ্রাণন প্রকাশন এর ফেসবুক গ্রুপ
■ লেখা সম্পর্কিত কোন বিশেষ প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
■ লেখা সম্পর্কিত কোন বিশেষ প্রয়োজনে মেইল করতে পারেন [email protected]

► লেখার বিষয় :
■ গল্প
■ কবিতা
■ মুক্তগদ্য
■ ধারাবাহিক উপন্যাস
■ প্রয়াত শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে লেখা
■ চলচ্চিত্র আলোচনা
■ বই আলোচনা
■ চিত্রকলা
■ প্রবন্ধ
■ অনুবাদ
■ ভ্রমণ কাহিনী (ছবি আনএডিটেড দিতে হবে যা পরে এডিট করে নেয়া হবে)
■ বিজ্ঞান বিষয়ক লেখা
■ অন্যান্য (লেখকের কোন পছন্দের ক্যাটাগরি থাকলে উল্লেখ করতে পারেন)

► বিষয় নির্বাচন করে ও সম্পাদক মন্ডলীর সাথে অন্যান্য প্রয়োজনীয় কথাবার্তার পর খুব শিগগীরই বইয়ের জন্যে লেখা চেয়ে পোস্ট দেয়া হবে ।

মূল পোস্ট :
সুপ্রিয় সহযাত্রী ব্লগার,
বড্ড দুঃসময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের।
দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের জনজীবন যেমন দিশেহারা তেমনি উগ্রমনোভাবাপন্ন লেখক, ঘাতকের জন্যেও সাধারণ ব্লগাররা আতঙ্কিত।
তারপরও পথ চলতে হয়।
আমরা আমাদের লেখা দিয়ে প্রমাণ করবো ব্লগার মানেই সাম্প্রদায়িক উস্কানীদাতা নয়, ধর্মবিদ্বেষী বা মৌলবাদী নয়। বরং আমাদের করার মতো অনেক ভালো কাজ আছে। সময়ে ব্লগাররা বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে তা প্রমাণ করেছে এবং আগামীতেও করবে।

যে কারণে এই পোস্ট, অনেকেই মনের আনন্দে লিখেন। কিন্তু প্রিন্টেড ভার্সনে আপনার সেই লেখা দেখতে অবশ্যই আপনার ভালো লাগতে পারে। তারই ফলশ্রুতিতে দেখা যায় বইমেলার সময়ে অনেক ব্লগারের বই প্রকাশ হয়।
অনুপ্রাণন প্রকাশন, একটি অবানিজ্যিক প্রকাশনা সংস্থা, ভালো লিখিয়েদের অনুপ্রেরণা যোগাতে, ভালো লেখাকে প্রমোট করতে নিজেদের খরচে বই প্রকাশ করে থাকেন। ২০১৫ এর বইমেলাতেও অনুপ্রাণন প্রকাশন অনেক সহব্লগারের বই প্রকাশ করেছেন।
তাদের সাথে ব্লগারদের লেখা নিয়ে একটি সঙ্কলন বই সামনের মেলায় বা পরবর্তীতে নিয়মিত ভাবে প্রতি মেলায় প্রকাশ করা যায় কিনা প্রস্তাব রেখেছিলাম। তাঁরা আগ্রহ প্রকাশ করেছেন।
সেই সঙ্কলন বইয়ের লেখা চেয়ে পোস্ট দেবার আশা রাখি শিগগীরই।

অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায়ও যেনো প্রিয় সহব্লগারদের লেখা নিয়মিত প্রকাশের সুযোগ থাকে তা নিয়ে গতকাল অনুপ্রাণনের অফিসে গিয়ে কথা বলে এলাম।

অনেক সহব্লগারের লেখাই অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আশা করি আপনার লেখাটিও অনুপ্রাণন সাহিত্য পত্রিকায় প্রকাশিত দেখতে পাবো।

মন্তব্যে আপনার পছন্দের লেখাটির লিঙ্ক দিতে পারেন কোন রকম দ্বিধা না করেই।


আরো কিছু তথ্য শিগগীরই যুক্ত করার আশা রাখি।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩
১০৬টি মন্তব্য ১০১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×