ব্লগে "আপত্তিকর" লেখালেখির অভিযোগে ৪ ব্লগারের বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়।
চার ব্লগার হচ্ছেন, মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীন।
তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের পর এই প্রথম কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
হেফাজত ইসলামে দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গ্রেপ্তার করা হয় আসিফকে।
চারজন জামিনে আছেন।
ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে চার ব্লগারের বিরুদ্ধে দুই মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়।
চার ব্লগার হচ্ছেন, মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীন।
তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের পর এই প্রথম কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
হেফাজত ইসলামে দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গ্রেপ্তার করা হয় আসিফকে।
চারজন জামিনে আছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


