somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজরাইলের প্রতি ভালোবাসা

২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেখা হয় না বহুদিন।

আমার অভাবক্লিষ্ট টানাপোড়েনের সংসারে,
স্ত্রীর ম্লান হয়ে আসা হাসিমুখ নও তুমি।
নও তুমি আমার শৈশবের সোনাঝরা শীতের কোন সকাল
যার খোঁজে, ভূতেপাওয়া মানুষের মত -
আজও প্রায়ই আমি মাঝরাতে উঠে বসে থাকি।

তবুও ভাবি, আমাদের দেখা হয় না বহুদিন।

'তুমি মিশেছিলে মোর দেহের সনে
তুমি মিলেছিলে মোর প্রাণে মনে'
কাক ডাকা ভোরে ,
পাখিদের নীড়ফেরা সন্ধ্যায়।

'প্রেয়সী' অর্থে প্রেয়সী ছিলে না তবু
থাকতাম তোমার অপেক্ষায়।
তোমার চাঁদমুখ দর্শনে পকেটে ভর করতো দেবী লক্ষ্মী
মনে শান্তির সুবাতাসে, চুপিচুপি, পায়ে পায়।

তোমার সূত্রে কত অজানারে জানা, কত মানুষ চেনা
কত বিষাদময় বাদানুবাদ,
কত হাতাহাতি
কত চ্যাতাচেতি
পরিপাটি ধোপদুরস্ত পোশাক
গলায় অফিসের আইডি
চেহারা, রাগে রাঙ্গা।

কতবার , কত - কতবার ফিরিয়ে দিয়েছ মোরে
আমি তবু ফিরে ফিরে এসেছি তোমার দ্বারে
দেবীলক্ষ্মীর কৃপার তোড়জোড়ে
যতবার তোমার দরজায় জোড় হস্তে দাঁড়িয়েছি
অতবার কোন প্রণয়ী, অফিসের বস, বাড়িওয়ালা,
বা পাওনাদারের সামনেও দাঁড়াইনি ছোট হয়ে।

অথচ করোনা সব বদলে দিলো।

রাস্তায় রাস্তায় হরদম জান কবচ করে বেড়ানো
বাংলার আজরাইল, আজ তোমার পায়েও বেড়ি?
আজ ঘোরেনা তোমার চাকা?
তোমারো তো সংসার আছে, আজরাইল
তোমার সন্তানেরও ক্ষিদে পায়।

তাই কী স্টিয়ারিং ছেড়ে
আজ ভোরে
তুমি এসে দাঁড়িয়েছ
ছুরি হাতে, টিটিপাড়ার মোড়ে?
আজ আমার প্রার্থনায় তুমিও আছো আজরাইল
আছে তোমার অভুক্ত শিশু , ছিঁড়ে শাড়িতে বৌ
জুড়ে কদরের দোয়ার ফোঁড়ে ফোঁড়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×