somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূতীর খালের হাওয়া ২৪ঃ শিরোনামহীন আরেকটি জার্নাল এন্ট্রি

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
শিল্পী সাহিত্যিক ফিল্মমেকারদের সৃষ্টকর্মে তাদের জীবনসঙ্গী, বা সাংসারিক জীবনের আলাপ অনেকটা অনুপস্থিত, এমনটা আমার অব্জারভেশন। আপনাদেরও কী তাই মনে হয় না?
.
যেমন , খুব পরিচিত পরিসর থেকে যদি উদাহরণ দিই, হুমায়ূন আহমেদের অমর চরিত্র হিমুর নায়িকা যে রূপা, সেই রূপা কী মিসেস গুলতেকিন? আবার সুনীলের প্রেমের কবিতায় নীরার অহরহ উপস্থিতি। এই নীরা কী তার স্ত্রী স্বাতী গাঙ্গুলি? অঞ্জন দত্তের স্ত্রী ই কী তার বেলা বোস?
.
আমার মনে হয় যাপিত সাংসারিক জীবন, অর্থাৎ, যে সংসার জীবন শিল্পী নিজে যাপন করছে সত্যি সত্যি - তা সরাসরি শিল্পের ক্যানভাসে তুলে আনা মুশকিল।
.
২।
এখন কেন যে মুশকিল, এটা বুঝিয়ে বলা আরও মুশকিল।
.
তার একটা কারণ হয়তো এই যে, নিজের দাম্পত্য জীবনকে শিল্পের ক্যানভাসে ছুঁড়ে মারাটা অস্বস্তিকর। সবার পক্ষে কিম কারদেশিয়ান হওয়া সম্ভব না।
.
দ্বিতীয়ত, দাম্পত্যের সম্পর্ক প্রেমের সম্পর্কের চে' অনেক বেশী জটিল।
.
একজন আপাদমস্তক রোম্যান্টিক মানুষের জন্যে প্রেমের সম্পর্ক সাধারণত অন্ধ, নন জাজমেন্টাল, কাণ্ডজ্ঞানহীন, কামনাবাসনাময়। অপরদিকে, একজন সংবেদনশীল মানুষের নিজের স্পাউসের প্রতি যে অনুভূতি, তা উপরের লিস্টের অনুভূতিগুলো, এবং অনুভূতির আরও অনেক বেশী ডিপ এবং ওয়াইডস্প্রেড ডাইমেনশনকে কাভার করে।
.
নিজের শিল্পকর্মে উপস্থিত লিনিয়ার ডাইমেনশনের প্রেমের সম্পর্কের ব্যাপারে নিজের দাম্পত্য জীবন থেকে তাই হিন্ট নেয়ার সুযোগ কম।
..
ছোট একটা উদাহরণ যদি দিই।
.
প্রায় পূর্ণিমায় আমাদের বেডরুমে মাথার কাছে যে জানালা, তা দিয়ে চাঁদের আলো প্রবেশ করে। আমার অভ্যাস রাতে ঘুমানোর আগে বই পড়বার। যখন ঘুমে চোখ জড়ায়ে আসে, আর আমি বই বন্ধ করে ল্যাম্প নিভায়ে দিই, সে মুহূর্তে জোছনার আলো মশারী ভেদ করে পাশে ঘুমন্ত আমার স্ত্রীর মুখচ্ছবিতে অপরূপ আলোছায়ার কারুকার্য সৃষ্টি করে। ফলশ্রুতিতে আমার মনের মধ্যে অদ্ভুত প্রশান্তিসহ এই প্রশ্ন জাগে যে - এই যে অলৌকিক একটা দৃশ্য, এটা তাহলে জীবনসঙ্গী বিষয়ক আমার সমস্ত প্রার্থনার উত্তরসমূহের মধ্যে একটা ?
.
ঐ মুহূর্তের এই যে একটা জটিল অনুভূতির বুনন, যার কিছুই আসলে লেখার হরফে ফুটায়ে তুলতে পারলাম না, এবং যার ভারবহন করতে করতে আমার মস্তিষ্ক আরও দ্রুতগতিতে ক্লান্ত হয়ে যায়, এবং আমি ঘুমে ঢলে পড়ি - এরকম, এবং দাম্পত্যজীবনের এরকম আরও অসংখ্য জটিল অনুভূতির নকশা আঁকা সাধারণ প্রেমের সম্পর্কের প্রেক্ষিতে, বাংলাদেশের বাস্তবতায়, প্রায় অসম্ভব।
.
৩।
হয়তো এই সমস্ত কারণে নিজের সৃষ্টকর্মে শিল্পীরা প্রেমিক - প্রেমিকার চরিত্র চিত্রনের সময় ব্যাকস্লাইড করে নিজের বা নিজের পরিচিতজনের পেছনের অকার্যকর সম্পর্কগুলির সহায়তা নেয়। ঐ সম্পর্ক মোটের ওপর লিনিয়ার, সহজসরল, একরৈখিক। তাতে নন জাজমেন্টাল, কাণ্ডজ্ঞানলুপ্ত, কামনাবাসনাময় ভালোবাসাই থাকে কেবল। আর যে বিচ্ছেদ অতিক্রম করা গেছে একবার, তাকে ভাষার জালে বন্দী করা যায়। নিজেরে নৈব্যত্তিক একটা অবস্থানে এনে সেই সম্পর্কের দিকে ফিরে তাকানো যায়, কোন অনুভূতির উদ্রেক ছাড়াই। তাই হয়তো কবি সাহিত্যিক, চিত্রকর, ফিল্মমেকাররা নিজেদের শিল্পকর্মে প্রেমের সম্পর্ক ডেপিকশনে প্রায়ই জীবনের অপূর্ণ সম্পর্কগুলিরে শিল্পের ক্যানভাসে প্রক্ষেপ করে কাটাছেঁড়া করে।
.
তবে এতে শিল্পীদের জীবনসঙ্গীদের চিন্তিত হওয়ার মতো কিছু নাই। নাই অসম্মানের কিছুও। কারণ প্রতিটা মানুষের জীবনের ম্যাগনাম ওপাস, বা মহাকাব্য আসলে একটাই। সেটা হচ্ছে তার যাপিত জীবন। সেই যাপিত জীবনের একচ্ছত্র আধিপত্য সেই মহীয়সীর। সেই উপন্যাস, যেটা মূল উপন্যাস, জীবন নামে সেই উপন্যাসের মুখ্য নারী চরিত্র যদি তিনি হন, এটা যেকোনো ফিকশনাল ক্যারেক্টার হিসেবে গল্প উপন্যাসে উপস্থিতির চে' অনেক বেশী সম্মানের। এবং দামী।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×