somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্র, সরকার এবং ইনসাফ

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার টিকে থাকার জন্য যে বিষয়টি সবচেয়ে প্রয়োজনীয় তা হল ইনসাফ। ইনসাফকে শুধুমাত্র ন্যায়বিচার শব্দ দ্বারা পরিমাপ করলে ভুল হবে ন্যায় বিচার ইনসাফের একটি অংশ। ইনসাফ ন্যায় বিচার থেকেও বড় বিষয় । যা কল্যানকামী রাষ্ট্রব্যাস্থার ধারনার সাথে বহুলাংশে মিল বলা যেতে পারে।###একটি রাষ্ট্র গনতন্ত্র ছাড়া চলতে পারে এবং রাষ্ট্রের সরকারও টিকে থাকতে পারে। কিন্তু ইনসাফ না থাকলে সরকার টিকে থাকতে পারে না। ।আল্লাহ তা'আলা ফিরউনের রাজত্ব ধ্বংস করেছিলেন তার কুফরীর কারনে নয় বরং ইনসাফ পদলংঘিত হয়ে জুলুম প্রতিষ্ঠার কারনে। এমনিভাবে পৃথিবীর বড় বড় শক্তি ধ্বংস হয়েছে ইনসাফ না থাকার ফলে।######একটি রাষ্ট্রে যদি ইনসাফ থাকে তবে চরম দারিদ্রতা সত্বেও রাষ্ট্রের জনগন সরকারের প্রতি আস্থা হারাবে না । সরকার যদি ইনসাফ কায়েম করতে পারে তবে তার জন্য কেবল কুচক্রী মহল থেকে নিজেকে সাবধান রাখা যথেষ্ট হবে। এর অর্থ হল সরকারের শত্রু তখন কেবল মুষ্টিমেয় কুচক্রী মহল , দেশী অথবা বিদেশী সেটা যাই হোক না কেন। কিন্তু সরকার যদি ইনসাফ কায়েম না করে তবে সরকারের শত্রু উচ্ছিষ্টভোগী ক্ছিু লোক ছাড়া সমগ্র দেশের জনগন। এতএব বিদ্রোহ যে কোন মুহুর্তে যে কোন স্থান থেকে হতে পারে।###রাষ্ট্রের চরম অর্থনৈতিক উন্নয়ন দ্বারাও এ বিদ্রোহ দমন করা যাবে না। কারন মানুষ কেবল মাত্র তার জৈবিক বিকাশই চায় না, যা অর্থনৈতিক উন্নয়ন দ্বারা সাধিত হয়। বরং তার মানবিক বিকাশও চায় । মানুষ জীব হিসাবেই কেবল বাচতে চায় না বরং মানুষ মানবিক সত্বার বিকাশের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠতে চায়। আর সেই মানবিক মর্যাদা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র তখনই বাধা হয়ে ওঠে যখন রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকে না। ######এ কথাও সত্য যে চরম দারিদ্রতা মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয়। কিন্তু চরম দারিদ্র্তা প্রাকৃতিকভাবে সুদীর্ঘ সময় টিকে থাকে না। বরং রাষ্ট্রীয় ইনসাফ না থাকার ফলশ্রুতিতে সুদীর্ঘকাল অভাব টিকে থাকে। ######এ চরমসীমা থেকে যদি রাষ্ট্রের জনগন সরকার উচ্ছেদের মাধ্যমে উত্তরন হতে ব্যর্থ হয় তবে এর ফলাফল দুভাবে রাষ্ট্রের সামনে উপস্থিত হতে পারে। (চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×