somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাঙ্গা ডিসপ্লের কারুকার্য

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বায়জিদ ক্যাফেতে দুপুরের খাবারের সময় সামসাং এস থ্রি মোবাইলটা পকেটে ছিলো কিন্তু হঠাৎ করে চেয়ারে বসতে গিয়ে টেবিলের কোণার খোঁচা লেগে টাচ ভেঙ্গে গেলো
.
যদিও ২০১৩ সালে মোবাইলটি সেকেন্ড হ্যান্ড তের হাজার টাকা দিয়ে কিনেছিলাম তবুও সবাইকে বলতাম পনের হাজার দিয়ে কিনেছি যাতে কিছুদিন ব্যবহার করে যাতে বার/তের হাজার বিক্রী করতে পারি
.
গত তিন চার বছরে কত মানুষ জীবনে এলো গেলো কিন্তু মোবাইলটি প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলো
.
এই মোবাইল দিয়ে অন্তত সাতশ প্লাস লেখা লিখেছি ! ললনাদের সাথে রাগ করে কম বেশী সাতাশ বারের মতো আছাড় মেরেছি কিন্তু কিচ্ছু হয়নি ! অথচ আজ সামান্য একটু খোঁচা লেগে...........!
.
মনে পড়ে অক্সিজেনের মোড়ে একবার দৌড়ে বাস ধরতে গিয়ে ধাক্কা লেগে মোবাইলটি হাত থেকে পড়ে ব্যাটারি, ব্যাক পার্ট, মোবাইল তিনটা তিন দিকে চলে গিয়েছিলো তারপর বাস থেকে নেমে খুঁজে তিনটা একসাথে লাগিয়ে সুইচ দিলাম দেখি এটা কোন সমস্যা না ! দেদারচ্ছে চলছে !
.
জীবনের শেষ স্টাডি ট্যুর অর্থনীতি বিভাগ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মোবাইলটি পিছনের পকেটে রেখেছিলাম তা ভুলে সিটের উপর বসে বসে লাফাচ্ছি হঠাৎ মনে পড়লো সঙ্গীতো পিছনের পকেটে ! বের করে দেখলাম কিচ্ছু হয়নি ! শান্তি !
.
এভাবে চলছিলো.......
.
ইদানিং মোবাইলটি এতো হ্যাং করতো যে সেদিন রাগ করে বিক্রী করতে নিয়ে গিয়েছিলাম ক্রেতা দুই হাজার টাকা মূলানোর পর তারপর থেকে অফিসে কাগজ ঝুলানোর জন্য ওয়াল পিন ঠুকতে এটি ব্যবহার করি তাতেও কিছু হতোনা
.
কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাগলা কুকুরের অবির্ভাব হয়েছিলো তাই সবাই হাতে লাঠি নিয়ে হাঁটছে হঠাৎ দেখলাম একটি কুকুর তেড়ে আসছে উপায়ন্তর না পেয়ে মোবাইলটি ছুঁড়ে মারলাম ! কুকুরের গা'য়ে লেগে সেটি কুকুর তাড়াতে সক্ষম হলো নিজের ক্ষতি না করেই !
.
গভীর রাতে একদিন হঠাৎ ইয়ুটিয়ুবে ঢুকে একটি ভিডিও অন করে দেখলাম নন ভেজ শব্দে বাসার সবাই জেগে উঠলো ঠিক তখনি সেট হ্যাং ! কি করবো না করবো ভেবে আছাড় মেরে ব্যাটারি খুললাম দ্রুতো কিন্তু মোবাইলের কিচ্ছু হয়নি
.
এই সেই মোবাইল দীর্ঘদিন পাশে থেকেও সামান্য একটু গুতো লেগে এভাবে ভেঙ্গে যাবে ভাবিনি ! সত্যি মোবাইল সেটটাও কি তোমার আমার মতো ?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×