somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজমহল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় এক মেয়ে জিজ্ঞেস করেছিলো, তুমি কি আমার জন্য তাজমহল গড়তে পারবে ?
.
সত্যি সত্যি তাজমহল গড়তে হবে ভেবে চুপচাপ কেটে পড়েছিলাম ! জানতাম না হৃদয় দিয়েও তাজমহল গড়া যায় তেমনি লেখা/গান/কবিতা দিয়েও
.
ষাটের দশকে 'এক তাজমহল গোড়ো/ হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে’ সহ অনেক জনপ্রিয় গানের লেখন মিল্টু ঘোষ স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন অথচ মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্যসহ অনেক জনপ্রিয় গায়কের জন্য তিনি গান লিখেছেন এবং তার গানে ঠোঁট মিলিয়েছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার
.
'এই বুকে বইছে যমুনা, নীল অথৈ প্রেমের জল, তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল' গানের গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলরাও পুরনো দশক হয়ে গেছেন
.
'আমি তো বলতে পারি, যদি হতাম সম্রাট শাহজাহান, মমতার স্মৃতি গড়তাম আমি, প্রেমেরই সমাধি তাজমহল' আর্ক ব্যান্ডের এই গানের গীতিকার হাসান ভাই ও যেনো কোথায় হারিয়ে গেছে
.
'আমি দেখেছি তাজমহল, দেখি নি তো মমতাজ, দেখেছি হাজার স্মৃতি সাধনা' গানের গীতিকার রফিকুজ্জামানকে খুঁজে পাওয়া যায়না এখন
.
ঠিক এভাবে একদিন তাজমহল গড়ে চলে যাচ্ছে অনেকেই !
.
একটি কৌতুক আছে, মেয়ে ছেলেকে বলছে, তুমি আমাকে কতটুকু ভালবাসো ? ছেলে বললো, তাজমহলের মতো ! মেয়েটি পুনরায় বললো, তাহলে তাজমহল বানাচ্ছো না কেনো ? ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলল, 'তুমি মরলেই বানাবো !'
.
সত্যি ছোটবেলার মতো যদি আরেকবার বলো, তুমি আমার জন্য তাজমহল বানাতে পারবে ? আমি কি উত্তর দিবো জানো ? 'হুম পারবে তবে **মহল' কারণ তোমার নাম তো মমতাজের তাজ না তোমার নাম তো **
.
আমার বন্ধু ইকবাল নতুন বিয়ে করেছে তো সে তার বউকে বলেছে, জানো তোমার জন্য আমি তাজমহল বানাবো আর তুমি আমার জন্য কি বানাবে শুনি ! মেয়েটি বললো '**মহল'
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×