somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা আমার কি বিয়ে হবে না

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ফতেয়াবাদ নিবাসী বন্ধু মুকুল সম্প্রতি বিয়ে করার সাত দিন পর অফিস যাওয়ার সময় আবিষ্কার করেছে বউ তার শার্ট প্যান্ট সেন্টু গেঞ্জি ধুয়ে আইরন করে রেখেছে !
.
সে খুশি হয়ে গদগদ করে কইলো, বউ এতো কষ্ট না করে কেবল জাইঙ্গাটা ধুয়ে দিলে পারতে ওটা একটু বেশী ময়লা হয়
.
নতুন বউ লজ্জায় অন্তর্বাস কি ধৌত করবে না করবে না সেটা ভেবে ভেবে লজ্জায় তা আলনার এক কোণে ফেলে রেখেছে
.
কিন্তু ভালবাসার ঠেলায় সেন্টু গেঞ্জিটাও আইরন করে ফেলেছে ! হাউ কিউট !
.
এতোটুকু পড়ে হেটার্সরা বলবে এই ভালবাসা কয়দিন টিকে থাকবে দেখা যাবে
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির মেধাবী ছাত্র ছিলো মনোজ দত্ত ! আমাদের বান্ধবীকে বিয়ের পরের দিন ব্যাংকের জন্য পড়তে পড়তে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলো ! এমন সময় আবিষ্কার করেছে সে মশারীর ভিতরে ! তারপর থেকে সে নিয়মিতো নিজেকে বন্দি শিবিরে আবিষ্কার করতো ! তাদের বন্দিখানার শুরু এখান থেকেই !
.
ব্যাচেলররা কোথায় ? আসেন জোরে আওয়াজ তুলে বলি ! হাউ কিউট !
.
অর্থনীতির আরেক বন্ধু কুমিল্লার রিয়াদ ! তার মুখে কখনো হাসি দেখিনি কিন্তু বিয়ের পরের ছবিগুলো পর্যালোচনা করে দেখলাম তার চোখেমুখে হাসি
.
বন্ধুমহলে সবচেয়ে তাড়াতাড়ি বিয়ে করা ছেলেটি শিশির ! রোজ তিনবেলা করে কেনো এই নিঃসঙ্গতা গানটি গাইতো ! এখন সে গুনগুন করে 'তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল' গাইতে গাইতে রাস্তা পারাপার হয়
.
মাত্র কয়েকমাস আগে বিয়ে করেছে ইউসুফ জুয়েল ! জুলেখা তার জন্য রোজ ভাত বেড়ে বসে থাকে ! বললাম ভুড়ি বেড়ে যাচ্ছে তোর সে কইলো, তোর ভাবী ভুড়ি পছন্দ করে !
.
একই কথা বিবাহিতো বড় ভাই রিমন ভাইও বলে ! কাঠির মতো লিকলিকে ছিলো বিয়ে আগে
.
আমার এক ধার্মিক বন্ধু বিয়ে করেছে শুনেছি তারা বিয়ের পর মধ্যরাতে উঠে দুইজন একসাথে তাহাজ্জুদের নামায আদায় করে ! সত্যি কিউট
.
সত্যিকার দম্পতিতো তারাই যারা যে হাত ধরে নতুন জীবনে প্রবেশ করেছে সে হাত ধরে জান্নাতে যাওয়া স্বপ্ন দেখে !
.
হেটার্সরা এখন বলবে, শরীফ ভাই এগুলো আবেগ জাস্ট আবেগ ! দুদিন পর সংসারের চাপে চলে যাবে
.
তাদের হাজারো উদাহরণ থেকে শুধু একটি উদাহরণ দিয়ে বলবো, আমেরিকার নিউ জার্সির সুখী দম্পতি বিল ব্রেসনান তিনি bresnan christine বিয়ের আগে থেকে বর্তমান পর্যন্ত ৪০ বছরে প্রায় ১০ হাজার চিঠি লিখেছেন প্রিয়তমা স্ত্রী ক্রিস্টিনের জন্য ৷
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×