somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন বউয়ের কসম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের পিছনে এক্সপোর্ট ওরিয়েন্টেড জুতো পাওয়া যায় সেখানে আমার পছন্দের একজন জুতা বিক্রেতা আছে সে গর্ব সহকারে বলে এই ব্যবসা করে তিনটা বিয়ে করেছে !
.
ঐ তিন বউয়ের কসম তিন বছর না গেলে আপনি আমার থেকে আর জুতা নিয়েন না
.
সত্যি সাতশ টাকার জুতো সাত মাসেও কিছু হয়নি কিন্তু এরি মধ্যে আঠারো'শ টাকার বাটা জুতোর তলা ভেঙ্গে গেছে আরেক জোড়া এপেক্স ছিলো যার চামড়া উঠে গেছে
.
ঐ মার্কেটগুলোতে ব্রান্ড চিনলে হবে না জুতা চিনতে হবে !
.
প্রথম যখন ঐ হকার মার্কেট থেকে জুতো কিনি তার পরের দিন ঐ জুতো পড়ে এক ললনার সাথে ঘুরতে গেছিলাম পথিমধ্যে তার খেয়াল হলো চায়ের দোকানে ব্যাগ রেখে এসেছে ! নায়কের মতো রিক্সা থেকে কাঁধ বাঁকা হয়ে লাফ দিলাম তারপর একটু দৌড়ানোর পর লক্ষ্য করলাম জুতার তলা নেই !
.
এবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভাবতেছিলাম ব্যাগ না জুতোর তলা কোনটি খুঁজে আনা এখন বেশী গুরুত্বপূর্ণ
.
জুতো নিয়ে জীবনে অনেক গল্প আছে ! মসজিদে হারানো জুতা নাকি আমতলায় পাওয়া যায় ! তো সেখানে ঘুরতে গিয়ে দেখি একজন কাকুতি মিনতি করে বলছে, ভাই এটা আমার ই জুতা অমুক মসজিদ থেকে চুরি করে এনেছে চোরাইয়া, দুইশ টাকা কম রাখেন !
.
অক্সফোর্ড সু কে সাধারণত বেস্ট অফিসিয়াল সু বলা হয় ! যে মসৃণ সু তে ফিতা থাকে তাকে অক্সফোর্ড সু বলে ! ছোট বেলায় আমারও একজোড়া ছিলো ! তো খুব ছোট বেলায় সন্দ্বীপে এক বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ৷ যাওয়ার সময় সবাই একসাথে বের হলাম ! আমি খুব মনোযোগ দিয়ে ফিতা বাঁধতেছিলাম !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের ড্রিল স্যার ছিলো তখন সোলাইমান স্যার ৷ স্যার বলেছিলো ফিতা সব সময় এইডস চিহ্নের মতো করে বাঁধতে হয় ! কিন্তু আমার কোন রকমেই সমীকরণ মিলছে না ! আদ্যোপান্ত চেষ্টা করে শেষে গিট্টু মেরে উঠে দেখি কোথাও কেউ নেই ! সেই কি কান্না আমার !
.
একদা ছিলো না জুতো চরণ যুগলে ! কবি ঠিকি বলেছিলেন ! আমার দাদাদের সময়ে মানুষ জুতো বগল তলে নিয়ে হাটতো ক্ষয় হয়ে যাবে বলে তারপর সেটি আত্মীয়ের বাড়ির সামনে এসে পা ধুয়ে পড়ে সেই এক্কান ভাব নিয়ে ঢুকতো
.
আমি বুড়োদের সাথে গল্প করি ! আমি যেখানে থাকি সেখানে এক বুড়ো আছে নাম 'গোল্ড মিয়া' নামটি একটু ভদ্র ভাষায় বলতে গিয়ে বিকৃত করতে হচ্ছে ! তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের সময় ঘড়ি, রেডিও, সাইকেল যৌতুক দিতো কিন্তু জুতো দিতো না কেনো ? সে ইয়ার্কি করে বলে, 'মুচি ছিলোনা বলে !'
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×