somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

বেব্বী

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে স্যার বলতো 'তুমি যদি ভালো ইংরেজী জানো তবে পরীক্ষায় ভালো করতে পারবে কিংবা ভালো চাকরি পাবে' তাই চৌদ্দ বছরেও ইংলিশ শিখতে পারেনি যদি বলা হতো 'তুমি ইংলিশ শিখলে ফেসবুকে চ্যাট করে কোন এক ইংলিশ সুন্দরীকে প্রেমের টানে মাতাল করে দেশে নিয়ে আসতে পারবে' তাহলে আমি এক বছরে ইংলিশ আয়ত্তে নিয়ে আসতে পারতাম!
.
জনৈক স্যার খুব যত্ন করে টেন্স পড়াতো যেমন 'আই লাভ(love) ইয়ু' আমি তোমাকে ভালবাসি এটা প্রেজেন্ট টেন্স তারপর ধরো 'আই লাভড্(loved) ইয়ু' আমি তোমাকে ভালোবাসতাম এটা ফাস্ট টেন্স তার আগে ছাত্রী শিখে ফেলেছে! সে বলে উঠলো 'আই উইল(will) লাভ ইয়ু' আমি তোমাকে ভালবেসে যাবো এটা ফিউচার টেন্স স্যার!
.
এহেন মেধাবী ছাত্রীর ভবিষ্যত উজ্জ্বল হবে না কি আমারটা হবে! তারা এখন স্বামী ইস্ত্রী!
.
প্রযুক্তির কল্যাণে ইংরেজীতে ডাবল জিরো পাওয়া ছেলেটাও আজকাল ভালো ইংলিশ বলে 'ওহ নো ফাকিং ইয়ু ম্যান ডেমন্!'
.
এখন বুঝি চবি স্কুলে ইংরেজিতে ডাবল জিরো পাওয়ার পিছনে আমার যথেষ্ট কারণ ছিলো 'Hi baby' কে আমি 'হাই ভাবী' উচ্চারণ করতাম আর এখন দেখি ক্লাশ সিক্সের চাচ্চা ও 'হাই বেব্বী' টাইপ শুধু শুদ্ধ না বরং বিশুদ্ধ উচ্চারণ করে!
.
কেউ ইংলিশ জানে না এমন এক গ্রামে ইয়েস, নো, ভেরী গুড্ টাইপের ইংলিশ জানা এক লোককে ইংরেজী পর্যটক বিরক্ত হয়ে থাপ্পর মারার পর গ্রামের লোক জিজ্ঞেস করেছিলো কি দোষ করেছে সে বললো ইংরেজ আমাকে মেরেছে এই বলে 'এতো ভালো ইংলিশ জানার পরও তুই এই অজো পাড়া গাঁ'য়ে পরে আছোস কেনো!'
.
সন্দ্বীপে আমার এক চাচীর নাম ছিলো হাসু বেগম আমরা তাকে লাফু বেগম ডাকতাম কারণ হাসা ইংরেজী লাফ তো একদিন তাকে চেতানোর জন্য বললাম, হাসা ইংরেজি 'লাফ' হলে হাসাহাসি ইংরেজি কি হবে? সে বললো, 'লাফালাফি!'
.
এখনকার ডিজিটেল যুগের পোলাপাইনগুলো হেব্বী ফাস্ট সেদিন একজনকে জিজ্ঞেস করলা কিউ(Q) আর ও(O) এর মধ্যে পার্থক্য কি সে বললো, 'একটার ঐ'টা আছে আরেকটার নেই!'
.
বাচ্চাপোলা বাবার নাম মনে রাখার সহজ কৌশল আবিষ্কার করেছে Cowষাঁড় (কাউসার) (আআহ্Mad) আহমেদ,
.
আমরা এক সময় জানতাম দুই'য়ে দুইয়ে চার হয় যুগ কত পাল্টাইছে ওরা এখন জানে দুইয়ে দুইয়ে বাইশ ও হয়!
.
মূল কথায় আসি, এক লোক প্রায় ভাষা জানে একদিন পানিতে পড়ে ডুবে যাওয়ার সময় আবিষ্কার করলো সে নয়টা ভাষায় চিৎকার করলেও বাঁচতে পারবে না সুতরাং নদী মাতৃক বাংলাদেশে ভাষা শিক্ষার পাশাপাশি তার সাঁতার শিখাটা গুরুত্বপূর্ণ ছিলো!
.
বরং বেশী গুরুত্বপূর্ণ ছিলো!
.
তথাকথিত এক মডার্ণ গ্রামের পুকুরে ডুবে যাওয়ার সময় চিৎকার করছিলো প্লিজ হেল্প! হেল্প! কেউ এগিয়ে আসলো না তারপর সে বুঝতে পারলো এখানে এসব চলবে না তারপর সে বাঁচাও বাঁচাও বলে জোরসে চিৎকার করতে লাগলো!
.
অতপর নায়ক ঝাঁপিয়ে পড়লো!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×