somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতি শক্তি নিয়ে আমার অনেক গল্প আছে,
.
চবি কেন্দ্রীয় মাঠে বসে আছি এক সন্দ্বীপের ভদ্র লোকের সাথে পরিচয় হওয়ার সুবাদে সে জিজ্ঞেস করে ভাই আমিও বাউরিয়া থাকি আপনার নানা বাড়িও বাউরিয়া! নানার নাম কি?
.
নানার নাম ভুলে গেছি! মনে আসতেছে না! কোন রকম কথা কাটিয়ে বাসায় আসার পর যেই মাত্র টয়লেটে ঢুকলাম ঠিক তখনি নানার নাম 'হামিদুর রহমান' মনে পড়লো!
.
এক পরীক্ষার মধ্যে আমি সাত দিন বন্ধ পাওয়ার পর ভাবছিলাম 'যাহা লিখিবো মুখস্ত লিখিবো আর কোন কিছু বানিয়ে লিখিবো না' মর্মে কসরত চালিয়ে যাচ্ছিলাম!
.
মাঝখানে আমার বন্ধু পরীক্ষার মাঝখানে এতো বন্ধ দেখে কক্সবাজার বেড়াতে গেছে এসে আমার থেকে শিট্ নিলো কয়েক ঘন্টা ওয়োয়োওওও করার পর তার পড়া নিতে বললো, দেখলাম তার সব মুখস্ত হয়ে গেছে! আর আমি এখনো মুখস্ত করতে পারিনি ভেবে মন খারাপ লাগছিলো!
.
তবুও আমি অনেক সাধনা করে একবার একটা ইংরেজি প্যারাগ্রাফ মুখস্ত করেছিলাম!
.
একটা পর্যায়ে আবিষ্কার করলাম মুখস্ত করে লেখার চেয়ে বানিয়ে লিখলে আমার দুই মার্কস বেশী আসে,
.
ইংরেজী আর গণিত এই দুই বিষয় না থাকলে আমি সেই মান্দাতার আমলেই এ+ লাভ করে অত্র এলাকার মেধাবী মুখ হয়ে থাকতে পারতাম!
.
তার উপ্রে একদিন স্যার বললো পরীক্ষায় ভালো করতে হলে 'শুধু মুখস্ত করলে হবে না ঠোঁটস্ত'ও করতে হবে!'
.
আমি তো শেষ যখন দেখলাম ক্লাশে আমার বান্ধবী তুলি সম্পাদ্য মুখস্ত করে চিত্র ছাড়া গদগদ করে বলে যাচ্ছিলো!
.
কেমনে পারে ম্যান!
.
যখন দেখলাম আমার চেয়ে ভুলোমনা মানুষ জগতে ছিলো এবং সর্বকালের সেরা বিজ্ঞানীও তখন বুঝলাম আমি হয়তো গাধা হবো নয়তো দাদা!
.
টিকেট চেকার আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করছিলো 'টিকেট দেখান' শুনে বেচার টিকেট খুঁজতে শুরু করলো! কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না! তা দেখে টিটি বললো আপনাকে চেনাজানা ভদ্রলোক মনে হচ্ছে সুতরাং টিকেট না দেখালেও চলবে তখন আইনস্টাইন বললো, 'টিকেট আমাকে খুঁজে বের করতেই হবে তা না হলে কেমনে জানবো আমি কোথায় যাচ্ছি!'
.
টেলিফোন নাম্বার নিয়ে একবার আইনস্টাইন বলেছিলেন, 'যে সংখ্যা টেলিফোন গাইডে লেখা থাকে তা আমি কষ্ট করে মুখস্ত করতে যাবো কেনো!'
.
চাকরিতে ঢুকে নতুন ঝামেলায় পড়লাম এখানে সবার বসের নাম্বার পরিবার পরিজন থেকে শুরু করে প্রিয় খাবার সবকিছু মুখস্ত থাকে! আমি বসের নামের স্পেলিং পর্যন্ত ভুল করি বার বার!
.
অফিসে আমার পিছনে বসে আতিক ভাই তার কাজ হয়ে গেছে আমাকে পিবিএক্স নান্বার সাপ্লাই করা! প্রতিদিন আমি তার থেকে নতুন করে জেনে নিই ভাই আকবার ভাইয়ের নাম্বার টা কত জেনো!
.
মুখস্তবিদ্যার যুগে একজনরে দেখছিলাম 'সবিনয় নিবেদন এই যে অনুগ্রহপূর্বক আমার প্রেম পত্রটি গ্রহণ করিলে আপনার নিকট চির কৃতজ্ঞ এবং বাধিত থাকিবো' ইতি মজনু মর্মে চিঠি দিয়েছিলো!
.
মুখস্তবিদ্যা যে কতো কাজের তা আমি ব্যবসায় শিক্ষার ছাত্র হওয়ার সত্ত্বেও 'মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ডাক্তার' লিখে ভালো নম্বরও পেয়েছিলাম!
.
মুখস্তবিদ্যায় পারদর্শী ছিলো আমার এক বান্ধবী সে পরীক্ষার হলে 'উপরোক্ত প্রশ্নের উত্তর সাত নং প্রশ্নে দ্রষ্টব্য' এমন টাইপ উত্তরও হুবহু লিখে আসতো!
.
আমার আরেক স্যার বলতেন, বাইয়ের দাড়ি কমা থেকে শুরু করে সাদা বাদে কালা সব মুখস্ত করে ফেলতে হবে!
.
স্মৃতিশক্তি এতো দুর্বল যে কালা সব মুখস্ত করার পর পড়া দেওয়ার সময় মনে হলে সব সাদা হয়ে গেছে! ধবধবে সাদা!
.
দিনশেষ বুঝলাম আমরা জন্মগতভাবে সৃজনশীল!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×