somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান....!

১৪ ই মে, ২০২০ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্যারের মৃত্যু নিয়ে নিউজ পড়তে ছিলাম এমন সময় কলকাতা টুয়েন্টি ফোর ইন্টু সেভেনের শিরোনাম দেখে খটকা লাগলো, তারা লিখেছে, 'কমিউনিস্ট চিন্তাধারার বাংলাদেশের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান প্রয়াত!'
.
আরো লিখেছে, 'তাঁর নিজের স্মৃতিতে ধরা আছে, ১৯৫২ সালে ভাষা-আন্দোলনের অল্পকাল পরে আমি গোপন কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসি। তবে ওই সময়ে বামপন্থার যে শিক্ষা লাভ করেছিলাম, তা জীবন ও জগৎ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্যে গঠন করে দিয়েছিল।'
.
অথচ একজন আনিসুজ্জামানকে আমরা কখনো এমন নির্দিষ্ট গন্ডির ভিতর দিয়ে দেখিনি ৷ হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিষ্টান সবাই ওনাকে স্যার বলি, সব কিছুর উর্ধ্বে উঠে উনি সবার কথা বলতেন!
.
সব সময় দেখি একটি নির্দিষ্ট মহল সবকিছুর মধ্যে ধর্মের বিরুদ্ধে উসকানীর খোঁজ লাভ করে! আমরা সবাই তো মানুষ, মৃত্যুর পর সেটা আরো সার্বজনীন হয়ে উঠে ৷
.
মজার বিষয় হলো, চারুলিপি প্রকাশনী থেকে প্রকাশিত তার একটা 'মুসলিম-মানস ও বাংলা সাহিত্য' নামক জনপ্রিয় বইও আছে!
.
এটিই তার প্রথম বই এবং এর মধ্য দিয়ে ১৯৬৪ সালে তিনি সাহিত্যিক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার যাত্রা শুরু করেছিলেন! এখানে তিনি আলোচনা করেছেন পলাশীর সিরাজউদ্দোলার সময় থেকে শুরু করে উনবিংশ শতাব্দির উষালগ্ন পর্যন্ত বাংলার ইতিহাসে মুসলিমদের অবদান নিয়ে ৷
.
১৯৬৯ সালে তার দ্বিতীয় বইটিও ছিলো 'মুসলিম বাংলার সাময়িকপত্র' নামে, আর তাকে নিজের দলে টেনে নিয়ে আপনারা কি প্রমাণ করতে চান্, জগতের সব বুদ্ধিজীবী আপনাদের দলে!
.
তার পিতামহ শেখ আবদুর রহিম নিজ হাতে হযরত মুহাম্মদ(সাঃ) জীবনী রচনা করেছিলেন তৎকালীন এটি ছিল কোনো বাঙালি মুসলমানের লেখা প্রিয় নবীকে নিয়ে প্রথম জীবনী।
.
একজন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান তিনি আমার আপনার সবার এটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ৷
.
জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে পর্যন্ত চলছে টানাটানি, স্বয়ং তার দল তাকে তাদের দলে কোণ ঠাসা করতে তৎপর, বিশ্ব মানবতার মানুষগুলোকে এভাবে সীমাবদ্ধ করা কেবলি কূপমন্ডকতা,
.
জাতীয় অধ্যাপক স্যার ৮৩ বছর বেঁচে ছিলেন, সবার ই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে তিনি যে লক্ষ কোটি মানুষের জীবনে তার কর্ম দিয়ে অমর হয়ে থাকবেন সেটা ই জীবনের প্রাপ্তি ৷
.
কালি ও কলমের সভাপতিমন্ডলীর কর্ণধার ছিলেন, এই কলমের কালীতে নিজেকে লেপ্টে দিয়েছিলেন আজীবন ৷
.
তিনি আমাদের প্রফেসর, কোটা সংস্কার আন্দোলনের একজন, এখনো মনে আছে সেই দিনগুলোতে তার করা মন্তব্যটি, ‘কোটা নিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত এবং পরিষ্কার। আমার মনে হয় না বর্তমানে ১০ শতাংশের বেশি কোটা থাকা উচিত। মুক্তিযোদ্ধাদের সন্তানদের নামে যে কোটা আছে, সেটা এখন আর থাকা উচিত নয়। মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানরাও এখন বড় হয়ে গেছে। তাই এটা এখন কোনভাবেই চলা উচিত নয়। এটা মুক্তিযুদ্ধের অবমাননা।’
.
কোন এক অনুষ্ঠানে আনিসুজ্জামান পাশে ছিলেন বলে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধাভরে লাল গালিচার উপর দিয়ে হাঁটেন নি এমন তথ্যও পেয়েছি আমরা,
.
এইতো সেদিন আরেক আলোকবর্তিকা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যার চলে গেলেন, দিন দিন কেবলি নক্ষত্রদের পতন হচ্ছে, একের পর এক কিন্তু তারা জাতিকে যা দিয়ে গেছেন তা ললাটে ধারণ করলে হয়তো একদিন আমারও বিশ্বের বুকে স্মরনীয় জাতির দাবীদার হতে পারবো ৷
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ১১:৩৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×