somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিগারেট থেকে শুরু, শেষ কালে হিরোইন...!

২০ শে মে, ২০২০ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিউজটা দেখে ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম, চোখের সামনে ভেসে আসলো পকেটে সিগারেট ঢুকিয়ে টাকা দাবী করে না পেয়ে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ টাইপ এমন কিছু ৷
.
আবারো বলছি, সকল ধরণের বিড়ি সিগারেট উৎপাদন, সরবরাহ, বিপণন সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার ৷
.
এখন এমন সংবাদের অপেক্ষায় আছি, তল্লাশী করে পাওয়া গেলো দুইটি রাম দা সাথে কয়েকটি সিগারেটের খালি প্যাকেট ৷
.
নতুন করে আরেকটি যুদ্ধ শুরু হলো যা এতোদিন বৈধ ছিলো তা হলো সিগারেটের চোরা কারবারি সিন্ডিকেটের সাথে সভ্য সমাজের মানুষদের টানাপোড়েন,
.
সিগারেট খাওয়া ভদ্রলোক বিষয়টি এখন সিগারেট খাওয়া গুন্ডা মর্মে সমাজে প্রতিষ্ঠিত হওয়া দরকার ৷
.
করোনার আবাদ ভূমি আগেই উর্বর করে রাখে কিন্তু এই ধূমপান ই, যদিও আগেও বলেছি এখন আবারও বলছি,
.
পৃথিবীতে প্রতি দশ জন মানুষের মৃত্যুর কারণের মধ্যে একজনের কারণ ধূমপান ৷
.
বিশ্বে ধূমপানের কারণে প্রায় ৬০ লক্ষ মানুষ মারা যায় ৷
.
ইয়ে মানে প্রতি ৬ সেকেন্ডে ১ জন মানুষের ধূমপানজনিত কারণে মৃত্যু হয়,
.
বাংলাদেশে প্রতি বছর ১ লক্ষ ৬২ হাজার মানুষ ধূমপানের কারণে মারা যায়!
.
ফুসফুসের ক্যান্সার এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি আক্রান্ত প্রতি ১০ জন রোগীদের মধ্যে ৮ জনের কারণ ধূমপান,
.
পৃথিবীতে এখন সবচেয়ে বেশী মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তাদের প্রতি ৬ জনের মধ্যে ১ জনের মৃত্যুর কারণ ধূমপান,
.
প্রতি তিন জন ধূমপায়ী মানুষদের মধ্যে দুইজন ধূমপান জনিত কারণে মারা যায় ৷
.
বেপারগুলো এতোটা ভয়ঙ্কর যে ফ্রান্সে এক বছরে দশ লাখ মানুষ ধূমপান ছেড়েছে/
.
অস্ট্রেলিয়ায় পুরুষ ধূমপায়ীর হার ২৫ শতাংশ থেকে কমে ১৪ শতাংশ এবং নারী ধূমপায়ীর হার ২৩ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে,
.
ব্রাজিলে পুরুষ ধূমপায়ীর হার ২৯ শতাংশ থেকে কমে ১২ শতাংশ এবং নারী ধূমপায়ীর হার ১৯ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমে এসেছে ৷
.
যুক্তরাষ্ট্রে পূর্বের তুলনায় প্রায় ৩০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে আর একটি সিন্ধান্তের কারণে আমেরিকায় ক্যান্সারে মৃত্যুর হার কমেছে ২৬ শতাংশ!
.
প্রতিবেশী দেশ ভারতে তামাক সেবনকারী কমেছে প্রায় ৮০ লক্ষ তবে মহিলাদের মধ্যে ধূমপান বৃদ্ধি পাচ্ছে,
.
ইউরোপেও ধূমপান কমলেও নতুন করে গাঁজায় টান দেওয়ার নেশা বেড়েছে,
.
ব্রিটিশরা বাঙ্গালীদের সিগারেট শিখায়ে নিজেদের ধূমপায়ীদের সংখ্যা কমে অর্ধেকে নেমে এসেছে,
.
অথচ বাংলাদেশে সম্প্রতি ধূমপায়ী কমা তো দূরে কথা তা ৩৮ শতাংশ থেকে বাড়ছে ৷
.
কিন্তু ২০০০ সালে বাংলাদেশে ধূমপায়ীর হার ছিলো ৬৪ শতাংশ তা কমে ২০১৫ সালে প্রায় ৩৮ শতাংশে নেমে এসেছিলো
.
প্রতিটি দেশে বড়লোকদের মধ্যে গরীবদের ধূমপানের প্রবণতা বেশী,
.
বাংলাদেশে গরীবদের মধ্যে প্রায় ৭১ শতাংশ মানুষ ধূমপান আসক্ত হলেও তা বড়লোকদের মধ্যে সেই তুলনায় ৩৬ শতাংশ!
.
ওরা এতো হতদরিদ্র যে ছোট খাট কোন অসুখ হলেও চিকিৎসা করানোর ক্ষমতা পর্যন্ত নেই কিন্তু ক্যান্সারের মতো অসুখ হলে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরা ছাড়াও তাদের গতি নেই ৷
.
উন্নত দেশগুলোতে বর্তমানে ধূমপানের হার কমলেও বাংলাদেশের মতো দেশগুলোতে ধূমপানের হার কমছে না
.
শুধু তা না আপনি যদি ধূমপান না ও করে থাকেন তবুও ধূমপায়ীর পাশে থাকলে আপনার হৃদরোগ এবং ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভবনা যারা ধূমপায়ীদের এড়িয়ে চলে তাদের থেকে ত্রিশগুণ বেশী,
.
গত বছরে সবচেয়ে বেশী ধূমপায়ী দেশের মধ্যে আমাদের নামও ছিলো ৷
.
এবার আপনি ই বলেন, উচিত হয়েছে কি না?
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২০ সকাল ৭:১৬
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×