somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শফিকের মডেল হয়ে উঠা সহজ ছিলো না

১৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধুর মডেল হওয়ার শখ ছিলো । শার্ট প্যান্ট ব্যাগে করে শহরে নিয়ে যেতো তারপর কোন শপিং মলের বাথরুমে চেন্জ করে অতপর বিভিন্ন অফিসে ঘুরোঘুরি করতো কিন্তু কাজ হতো না ।
.
তার থেকে প্রথম জানলাম মডেল হতে টাকা লাগে এবং বিনিয়োগ করতে হয় । শেষমেষ তাকে একদিন হাটহাজারীর একটি শপিং মলের বিলবোর্ডে দেখেছিলাম । সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, দোস্ত তোরে পাইছি! তোর বিলবোর্ডের সাথে এক্কান সেলফিও তুলছি । তুই তো নোবেল হয়ে গেছিস্ ম্যান!
.
সে বললো, হাটহাজারী যাওয়া মানা । শপিংমলের শর্ত আছে । মডেল হওয়ার পর সেখানে যাওয়া যাবে না তাতে নাকি ডিমান্ড নষ্ট হবে । যাই হোক, সেটাই তাকে শেষ মডেল হিসেবে দেখা ।
.
মডেলিং করার জন্য সে একটা গার্মেন্টেসের দোকান দিয়ে বসলো । দিনের বেলায় সেগুলো পরে ছবি তুলে তো রাতে ভাঁজ করে দোকানে রেখে দেয় । মডেল হওয়ার জন্য তার চেষ্টার ত্রুটি কখনো ছিলো না ।
.
পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে সে ভালোই পরিচিতি লাভ করেছে । সবাই তাকে মডেল শফিক হিসেবেই ডাকে । মডেল হওয়া হলো না দেখে রাগে ক্ষোভে অবশেষে সে পাগলপ্রায় হয়ে গেছে ।
.
গোসলের ঠিক নেই । আউট ফিটের প্রতি মনোযোগ নেই । নখ চুল দাঁড়ি কাটে না । গেন্জির উপর শার্ট পরে তো জাইঙ্গার নীচে প্যান্ট । হযবরল অবস্থা । এভাবে চলে যাচ্ছিলো তার জীবন । অদ্ভুত পাগলের বেশ-ভূষা নিয়ে থাকে । এভাবে অভ্যাসবশত সে আগের মডেলিং রিলেটেড অফিসগুলোর আশেপাশে হাঁটতো ।
.
অফিসগুলো এখন আর আগের মতো মডেল খুঁজে পাচ্ছে না । অবশেষে তাকে দেখে এক প্রকার জোর করে মডেল হিসেবে নিবন্ধন করে নিলো । এখন মডেল হিসেবে তার আবেগ কাজ করলেও বিবেক কাজ করছে না । এভাবে সে একদিন দেশের সেরা মডেল হয়ে উঠলো ।
.
আরো কয়েক বছর পর তাকে বিচারক হিসেবে মঞ্চে আনা হলো । দেশ সেরা নবীন মেয়ে মডেলের খোঁজ করার দায়িত্ব তার কাঁধে । একে একে তার সামনে র্যাম্প করে যাচ্ছে আর্টিস্টরা । সবাইকে সে নেগেটিভ মার্কিং করে যাচ্ছে । হঠাৎ একটি মেয়ে শার্টের উপর ফ্রক্ আবার ফ্রকের উপর কামিজ সাথে কামিজের উপর কোট্, কোটের উপর ওড়না সহ এহেন কিছু বাদ নাই যে পরিধান করে আসে নাই তাকেই সে সেরা মডেল ঘোষণা করলো ।
.
তার কান্ডে সবাই অবাক । অবশেষে বিচারককেও বিচারের আওতায় আনা হলো । কারণ দর্শানোর জন্য বলা হলে সে বললো, ‘এই মেয়ে মডেল হলে এক দোকানে এক সাথে দাশটি কাপড় বিক্রী হবে । পাশাপাশি আমাদের তো স্পন্সর সার্ফএক্সেল কোম্পানির ব্যবসার প্রসার হবে সাথে আরেক স্পন্সর ওয়ালটনের ইস্ত্রী ব্যবহারও বেড়ে যাবে সাথে টাইটেল স্পন্সর আরএফএলের ওভার ড্রয়ারের বিক্রী বাড়ার সমূহ সম্ভবনাতো আছেই ।’
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×