somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শবে কদর

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য
জুমাতুল বিদা ও লাইলাতুল কদরের শুভেচ্ছা । লাইলাতুল কদরকে উর্দু ও ফার্সিতে শবে কদর বলে। শব অর্থ রাত। কদর অর্থ সম্মান। সুতরাং শবে কদর অর্থ সম্মানিত রাত। আবার কদরের অন্য অর্থ হচ্ছে তকদির।
এ শব্দটি ব্যাপক গুরুত্ব বহন করে। অতএব, শবে কদরের অনেক গুরুত্ব ও বৈশিষ্ট্য রয়েছে।
এ রাতের বর্ণনা দিতে গিয়ে স্বয়ং আল্লাহপাক পূর্ণাঙ্গ সূরা কদর নাজিল করেছেন। এই সূরায় আল্লাহ তায়ালা বলেন,
“নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে। শবে কদর সম্পর্কে আপনি জানেন কি? শবে কদর হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।’’ (অনুবাদ: আওয়ারহলিকুরআন.কম)
শবে-কদর কিভাবে পেলাম তার ইতিকথা: একদিন রাসূলুল্লাহ (সা.) বনি ইসরাইলের ৪ জন আবেদের কথা বলেন, যারা ৮০ বছর পর্যন্ত নিরলসভাবে আল্লাহ পাকের ইবাদতে রত ছিলেন। ওই সময়ে এক মুহূর্তের জন্যও আল্লাহ পাকের হুকুমের বরখেলাপ করেননি। উক্ত ৪ জন আবেদ হলেন, হযরত আইয়ুব (আ.), হযরত জাকারিয়া (আ.), হযরত হিজকীল (আ.) এবং হযরত ইউশা বিন নুন (আ.)।
রাসূলুল্লাহর (সা.) কাছে একথা শুনে সাহাবায়ে কেরাম খুবই আশ্চর্যান্বিত ও বিচলিত হলেন যে তাদের পক্ষে এতো ইবাদত করা সম্ভব নয়। কারণ আখেরী নবীর উম্মত ৬০-৭০ বছরের মধ্যে ইন্তেকাল করেন। কাজেই তাদের সমান বয়স না পাওয়ায় এতো ইবাদত করা সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা কদর নাজিল করে সাহাবায়ে কেরামকে সান্তনার বাণী শুনিয়ে ছিলেন।
আল্লাহ পাক বলেন, ‘‘শবে কদরের ইবাদত এক হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি বরকতময় ও শ্রেষ্ঠ’’, এ রাতেই প্রথম কুরআন নাজিল হয়। এ রাতে হযরত জিব্রাইল (আ.) অগনিত ফেরেস্তা নিয়ে ধরাপৃষ্ঠে অবতরণ করে বিশ্ববাসীর জন্য অসংখ্য কল্যাণ ও প্রাচুর্য বিতরণ করেন। এ রাতে আল্লাহর মাহবুব বন্দারা অবর্ণনীয় আন্তরিক শান্তি অনুভব করেন। এ রাতে অবিরাম ধারায় আল্লাহ তায়ালার রহমত ও বরকত বিশ্ববাসী ও মুমিনদের অন্তরে নেমে আসে। আল্লাহ পাক অসংখ্য পাপীকে ক্ষমা করে থাকেন। তওবা কবুল হয়। আসমানের সমস্ত দ্বার খুলে দেওয়া হয়। এ রাতে গরম ও শীত কোনোটি বেশি অনুভূত হয় না। ফজর পর্যন্ত নক্ষত্র অটুট থাকে। সূর্য উদয়কালে প্রখরতা থাকেনা ও সূর্য উদয়কালে শয়তান উপস্থিত থাকে না।
অতএব, পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে শবে কদরকে অনুসন্ধান করতে হয়। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখ রাত সমূহে শবে কদর ঘটে থাকে।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তুমি যদি চাও তোমাদের কবর নূরের দ্বারা উজ্জ্বল হোক, তা হলে শবে কদরের রাত্রে ইবাদত কর। যে ব্যক্তি শবে কদরের রাতকে জিন্দা রাখে, কেয়ামতের দিন তার দিল মুরদা হবে না। বর্ণিত আছে, যে ব্যক্তি শবে কদরকে জিন্দা রাখে, সে একশ’ বছর ইবাদত করার সওয়াব পাবে।
তবে, ২৭ রমজান শবে কদর ঘটার পক্ষে অনেকে মত প্রকাশ করেন। তাদের যুক্তি হচ্ছে, ৭ সংখ্যার মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে: যথা- (১) আল্লাহ পাক আসমান বানিয়েছেন ৭টি (২) জমিনও সাত পরণ। (৩) সাফা ও মারওয়াতে সায়ী করতে হয় ৭ বার। (৪) কাবার তাওয়াফ করতে হয় ৭ বার। (৫) শয়তানকে কংকর নিক্ষেপ করতে হয় ৭ বার (৬) মানবকে সৃষ্টি করেছেন সাত পর্যায়ে। (এক) মৃত্তিকার সারাংশ (দুই) শুক্র (তিন) জমাট রক্ত (চার) মাংস পিণ্ড (পাঁচ) অস্থি পিঞ্জির (ছয়) অস্তিকে মাংস দ্বারা আবৃতকরণ (সাত) রূহ সংযুক্তকরণ (৭) কুরআনের কেরাত ৭ প্রকার। (৮) নামাজের সেজদাহ্ ৭টি অঙ্গ দ্বারা করা হয় (৯) দোযখের সংখ্যা ৭ (১০) কুরআনে পাকে আল্লাহ ৭ বার কসম খেয়েছেন। কুরআন শরীফের ৯৭ নং ‘‘সূরা কদর”- এ কদর শব্দটি ৩ বার বলা হয়েছে। এ সূরায় ‘‘লাইলাতুল কদর” লিখতে ৯টি অক্ষর লাগে। এ ৯ সংখ্যাটিকে উক্ত ৩ দ্বারা গুণ করলে ২৭ সংখ্যাটি দাঁড়ায়। উক্ত ৯৭ ও ২৭ সংখ্যা দুইয়ের মধ্যেও ৭ সংখ্যাটি সংযোগ হয়ে ৭ এর গুরুত্ব বহন করেছে।
অন্যান্য বড় বড় পবিত্র রাতের তারিখ নির্ধারিত রয়েছে। কিন্তু শবে কদরের তারিখ নির্ধারিত নেই। তাই রমজানের শেষ ১০ দিন বেজোড় রাতসমূহের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে হয়।
আমার কথা ছিল ৭ নিয়ে, তাই বলছি, ২০ এর সঙ্গে ৭ যোগ করলে ২৭ হয়। এজন আমার ধারণা, শবে কদরও রমজানের ২৭ তারিখ রাতে ঘটে থাকে।
হযরত উবাইদ বিন ওমর (রা.) বলেছেন, আমি ২৭ রমজান শবে কদরের রাত্রে সুর সাগরে জাহাজে চড়লাম। যখন সাগরের পানির স্বাদ গ্রহণ করি, তখন দেখি, পানি খুব মিষ্টি। আর জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল। আর দেখলাম সমস্ত বৃক্ষ সেজদায় পড়ে আছে। শবে কদর যখন ঘটবে, তখন কিছু আলামত উপলব্ধি করা যায়। লাখ লাখ ফেরেশতা যারা নাজিল হয়েছেন তারা সব ইবাদতকারীর সঙ্গে মোসাফাহ্ করেন। তখন অন্তরে খুশ অনুভূত হয়। শরীরের লোম খাড়া হয়। চোখ দিয়ে অশ্রু বের হয়। তখন দোয়াও কবুল হয়।
তবে, হযরত ইবনে মাসউদ (রা.) বলেছেন, যে ব্যক্তি সারা বছর জাগ্রত থেকে রাতে ইবাদত করবে, সে অবশ্যই শবে কদর লাভ করবে।
তাই, ওলামায়ে কেরামদের অভিমত হলো, রমজানের শেষ ১০ দিন হতে ইতেকাফ পালন করে যেন শবে-কদর তালাশ করা হয়।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×