somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেভার এন্ডিং স্টোরি.....এবং নেভার এন্ডিং ক্ষমতা!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অামাদের বাপ-বেটির একটা গল্প আছে। 'নেভার এন্ডিং স্টোরি'। ঘটনা হলো মেয়েকে যখন মাঝে মাঝে আমি ঘুমাতে নিয়ে যাই তখন মেয়ের আব্দার থাকে ওকে গল্প শুনাতে হবে। তো 'আলি বাবা চল্লিশ চোর', 'সাত ভাই চম্পা', 'আরব্য রজনী' থেকে শুরু করে ছোটবেলায় শুনা গল্পের স্টক যখন শেষ তখন মেয়েকে বললাম এখন আমি যে গল্পটা শুরু করবো সেটা কিছুটা বলার পর তোমাকেও বলতে হবে আমি যেখানে শেষ করবো সেখান থেকে এবং তুমি যেখানে শেষ করবা সেখান থেকে আমি আবা শুরু করবো। তো গল্পের শুরু এভাবে -
'.......একদেশে ছিল এক প্রিন্সেস। সে একদিন তার ফ্রেন্ডদের নিয়ে বনে গেছে ঘুরতে। ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে দেখে একটা ব্যাঙ ফাদে আটকে আছে। তখন তারা সবাই মিলে......' । এই গল্প এখনো চলছে এবং এখন '.....প্রিন্সেস তার সঙ্গী-সাথী এবং মি: ব্যাঙ তারও কিছু সঙ্গী-সাথী খরগোশ-বিড়াল সহ আপাতত একটা সাগর পাডে এসে হাজির হয়েছে এবং মাছদের সাথে কথা-বার্তা চালিয়ে যাচ্ছে......'।
যেহেতু এটা নেভার এন্ডিং স্টোরি, কখনোই শেষ হবে না। চুপিচুপি বলি, ইদানিং মনের মাঝে একটা ইচ্ছে মাথাচাড়া দেয়। মেয়ের বিয়ের দিন বাপ-বেটির কান্নার মাঝেও মেয়ে/মেয়ের জামাই'র কানে কানে 'প্রিন্সেস' এর জীবনে আরেকটা চ্যাপ্টার এর গল্প শুরু করে দিব যেটা কন্টিনিউ করতে হবে তাদেরকেই। মহান করূণাময়ের কাছে অার্জি করি মেয়েটার জীবনে যেন হৃদয়বান কোন ছেলে জীবনসাথী হয়।
ইদানিং অামাদের মন্ত্রী-মিনিস্টারদের (এখনো কে কোন মন্ত্রনালয়ের সেটাই ঠিকমতো ঠাহর করে উঠতে পারিনি......তার উপর প্রায় সবাই নিজ নিজ মন্ত্রনালয়ের বাইরের বিষয় নিয়ে এত বেশী কথা-বার্তা বলেন যে তাতে প্রায়ই ভ্রম হয় তেনাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে বলে!!!) কথা-বার্তা শুনলে আমার প্রায়ই 'নেভার এন্ডিং গল্প'র মতো 'নেভার এন্ডিং ক্ষমতা'র কথা মনে হয়!!!!!
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×