somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেহুদা কথায় আড্ডা

১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু লোক আছে যারা শুধু শুধু বেহুদা কথা বলে। কথা দিয়ে কথা সাজায়। কথা বলে ধরা খায়। একে ওকে স্টুপিড নামে ডেকে নিজের পায়ে কুঁড়োল মারে। এধরণের লোক যে কতোটা ভয়ঙ্কর খোদ প্রাণীকূলও তা জানে। তারই একটি গল্প সাজিয়ে আজকের আড্ডা।

অনেক বছর আগের কথা। এক ব্যারিস্টার মন্ত্রী, পুলিশের আইজি ও সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী একসাথে রাজধানী থেকে অনেক দূরে নতুন সড়ক উদ্বোধন করতে গেছেন। যেতে যেতে সন্ধ্যা নেমে গেল। তার মধ্যে তাদের গাড়ীও গেল নস্ট হয়ে। অগত্যা পথের পাশেই পাওয়া গেল ভেটেরেনারী হাসপাতাল। সেখানে গিয়ে তারা হানা দিলেন।

হাসপাতাল ভবনের কেয়ারটেকার বললো, "স্যার এখানে তো রুম একটা, তাতে বেড আছে দুইটা। পাশের বিল্ডিং-এ পশুপাখীদের ক্লিনিকের ওখানে একটা বেড আছে। তবে আপনারা দু'জন এখানে ঘুমাতে পারবেন। একজনকে পাশের বিল্ডিংএর ক্লিনিক রুমে থাকতে হবে। তবে সেই রুমের পাশে খাঁচায় কিছু বানর আর ছাগল আছে। তবে তারা রাতে তেমন একটা আওয়াজ করে না। আপনারাই ঠিক করেন কে কোথায় ঘুমাবেন"। এই বলে কেয়ার টেকার চলে গেল।

সওজ'র প্রধান প্রকৌশলী বললো, "স্যার, আপনারা এখানে ঘুমান। আমি বরং পাশের বিল্ডিংএ ঘুমাই"। যেমন কথা তেমন কাজ। ব্যারিস্টার মন্ত্রী আর পুলিশ প্রধান বিছানা করে ঘুমালেন। ঠিক পাঁচ মিনিটের মাথায় দরজায় নক। দরজা খুলে আইজি সাহেব তাজ্জব। জিগ্যেস করলো, "কি হয়েছে ইঞ্জিনীয়ার সাহেব"? বলে, ছাগল আমাকে দেখে ভ্যাঁ ভঁ্যা করে বলে "ঐ ঘুষখোর ছাগল তুই এখানে কি করস?" স্যার, আমাকে ঘুমাতে দিচ্ছে না। বরং আপনারা কেউ যান।

তখন আইজি সাহেব বলেন, "আমি পুলিশ। সবাই আমাকে ভয় পায়। বরং আমিই যাই"। ঠিক দশ মিনিটের মাথায় দরজায় নক। কি ব্যাপার। পুলিশের আইজি কাঁদো কাঁদো স্বরে বলে, "স্যার ওখানে ঘুমানো সম্ভব না"। আমাকে দেখে বানরগুলো উৎপাত করছে। বানররা বীকট আওয়াজ করে বলে, "ওই ঠোলার পোলা, তুই এইহানে বাঁদরামি করতে আইছত?" আমি স্যার মাফ চাই। ততক্ষণে ব্যারিস্টার মন্ত্রীর উওর, "হঁ্যা, বেশ দেখলাম আপনাদের কারবার!!! দেখুন আমি যাচ্ছি। আমি ব্যারিস্টার। কোন স্টুপিড আমাকে বদার করে দেখে নেবো"? বলে তিনি রওয়ানা দিলেন, পাশের ভবনের দিকে।

পাঁচ মিনিট যায়, দশ মিনিট যায়। কেউ আসে না। আইজি আর ইঞ্জিনীয়ার খুশীতে গদগদ হয়ে বলতে লাগলেন, "না, স্যার বোধ হয় ম্যানেজ করে ফেলেছেন, কেউ তো আর দরজা নক করছে না"। প্রায় আধা ঘন্টা পর ঠিক যখন তাদের ঘুম গাড়ো হয়েছে, তখন উভয়ই দরজায় আওয়াজ শুনে প্রমাদ গুনলেন। কোনমতে বিছানা ছেড়ে দরজা খুলে যা দেখলেন, তা নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না। তাকিয়ে দেখেন, এক পাল বানর আর ছাগল তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বানররা দু'হাত দিয়ে চোখ ঢেকে রেখেছে। বিশাল কৌতুহুল নিয়ে যখন তাদের জিগ্যেস করা হলো: "তোমাদের আবার কি হলো?" বানর আর ছাগলরা সমস্বরে বলল: "আমরা ঘুমাতে চাই"। তারা জিগ্যেস করলেন, "কি হয়েছে তোমাদের?" ভীত সন্ত্রস্ত হয়ে তারা উওর দিলো: "হুদা কথা বলে"।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×