প্রিয় "রাত জাগা ছেলেটা" ,
শুরুতে কুশল বিনিময় চিঠি লেখার প্রচলিত নিয়ম বটে, তবে আমি তোমাকে প্রশ্ন করব না কেমন আছো, যেহেতু উত্তর টা আমার জানা। তুমি ভালো নেই। বিরক্ত জীবনের উপর। তার চেয়ে বরং প্রশ্ন করি, তোমার পাশের বাড়ির মেয়ে কেমন আছে? হা হা। না থাক, এর চেয়ে ভালো প্রশ্ন হবে, তোমার চোখ দুটো কেমন আছে? চশ্মার পাওয়ার বাড়ানোর কথা ছিল না? ডাক্তার দেখিয়োছ পরে আর? ওই চোখ দুটো যে কতবার আমার রাতের ঘুম কেড়েছে তার হিসাব অঙ্কে দেওয়া যাবে না! কতশত ক্যানভাসে যে ওই চোখ আমার চিন্তা ভেদ করে রঙ ছড়িয়েছে তা আর নাই বলি। সাদা রঙ, নীল রঙ, কালো রঙ ! এই নিস্পাপ চোখ দুটোর সবচেয়ে মজার ক্ষমতাটি হলো, মিথ্যা ঢাকার ক্ষমতা! এই চোখ দুটোয় কখনো কি জল এসেছিল আমার চলে যাওয়ার পর? আসার কথাও না। আমার অস্তিত্ব ছিল না, তাই চলে যাওয়াও এমন গুরুত্বপূর্ণ কিছু না। খুব আশ্চর্য লাগে জানো, এতকিছু বোঝা চোখ দুটো কখনো আমাকে বুঝল না!
আচ্ছা, তোমার মনে আছে আমাদের প্রথম দিককার অপরিচিত কথা গুলোর কথা? কত শত নাটক! হা হা। দিনগুলো খুব এলোমেলো ছিল। দুজনই খুব কঠিন কিছু সময় এর মাঝ থেকে যাচ্ছিলাম। এই নাটক গুলো যে কখন অপরিচিত ছাড়িয়ে আবেগী নাটকে রূপ নিল!!! মনে আছে, আমাদের এক সকাল হাত ধরে হাঁটার কথা ছিল? তোমার জন্য রান্না শিখে নিজের হাঁতে খাওয়াব বলেছিলাম। মনে আছে? গান শোনাতাম মন খারাপের কয়েকটা মুহূর্তে। কি কি গান ছিল বলতে পারবে? পারবে না। আচ্ছা থাক। তবে আমি বলতে পারব একটা কথা, বুকে হাত রেখে, "তুমি আসলেই একজন ভালো অভিনেতা" আজ খোলা চিঠি লিখতে বসে রীতিমত সাহিত্য রচনা করে ফেলার পণ নিয়েছি। কারণ হয়ত, আমি জানি যে তুমি এত বড় চিঠি পড়বে না।
সমস্ত অধ্যায় শেষ করার পর একে সামনে আসল আরো কিছু সত্য। খুব ঘৃণা হচ্ছিল নিজের উপর,তোমাকে একেবারেই ঘৃণা করতে পারছিলাম না যে, তাই। জানো কেউ যখন তোমার আর তার রূপকথার মত সুন্দর মুহূর্ত গুলোর কথা বলত তখন মুখ চেপে কেঁদেছি, যখন তোমাদের বিচ্ছেদের গল্প বলত আমি নির্লিপ্তের মত চেয়ে ছিলাম বেশ কিছুক্ষণ। তুমি ইতমধ্যে আমার পূর্ব অস্তিত্বকে অস্বীকৃতি দেওয়া শুরু করলে। আমিও থেমে গেলাম তাই। ধরে নিলাম, আমিই বোকা ছিলাম। মনগড়া সব আমার। গল্প গুলো হারিয়ে জেতে লাগল এক এক করে। আমি ফিরতে চাইনি কখনো, তুমি চেয়েছিলে বন্ধু হয়ে পাশে রাখতে। আচ্ছা, যাকে কখনো সব দিয়ে দিতে চেয়েছিলাম, তাকে কি সব শেষ হওয়ার পর বন্ধু ভাবা যায়, বলো তো?
আমি ছিলাম তবুও। কত রাত জেগে কেঁদেছি তার হিসেব নেই। আমার খুব শক্ত প্রলেপটাকে একটা টোকা দিলে ভেতর থেকে মাটিগুলো আগোছালো তাসের ঘড়ের মত ভেঙ্গে পড়ত! আরো কত কি! যেগুলো তুমি জানো কিংবা জানোনা। মাঝে মাঝে অনধিকার চর্চা করে ফেলতাম, প্রেমিকার মত আচরণ করতাম, এজন্য দুঃখিত। আমি সব সময় তোমার পাশে ছিলাম। দূরে থেকেও, পাশে থেকেও। তুমি বুঝেছ নাকি জানি না, তবে আজ এসে বুঝি কতটা ভুল ছিল পুরোটা। তীব্র কষ্টে বারবার ছুঁড়ে ফেলে যে পৈচাশিক আনন্দ তুমি পেতে, দূর থেকে দেখেই খুব সুখে থাকতাম। কি জানি আমিই হয়ত ভুল। খুব বোকা মানুষটার সাথে এমন হওয়া খুব বেশি স্বাভাবিক নয় কি?
না থাক। আর কিছু লেখার নেই। স্বত্ত্বা খালি করে লেখার অপচেষ্টায় বেশ ভুলভাল লিখে ফেলেছি, যা তোমার চোখ কখনো ছোবে না। পরিশেষে আমার পরিকল্পিত বক্তব্য, তোমাকে কখনো বলবনা "ভালোবাসি", কারণ ভালোবাসার স্বর্গীয় অনুভূতি অপাত্রে বিলীয়ে দিতে আমি রাজি নই। অনেক অনেক ভালো থেকো। শুভকামনা রইল। চেষ্টা কর ভবিষ্যৎটাকে রূপকথার মত চমৎকার না হোক, অন্তত বাস্তবের মত পরিকল্পিত করার, পারবে তুমি। অবশ্যই পারবে। এখানেই একরাশ শুভকামনার সাথে সমস্ত পৃষ্ঠার ইতি টানলাম।
ইতি,
যে মেয়েটি চোখের ছবি আঁকত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


