শুধুই ক্রিকেট প্রেম নাকি অন্য কিছু...।। পাকিস্তানের একেকটি বাউন্ডারির সাথে যখন হলের টিভিরুম থেকে প্রচণ্ড বিজয়োল্লাস শুনি,তখন মনে সন্দেহ জাগে বাংলাদশে আছি নাকি পূর্ব পাকিস্তানে আছি? যেসকল তথাকতিত আধুনিক তরুণী গালে পাকিস্তানের পতাকা এঁকে মাঠে গিয়ে 'ম্যারি মি আফ্রিদি' বলে গলা ফাটান,তাদেরকে অনুরোধ করছি আন্থনি মাস্কারেনহাসের 'রেইপ অফ বাংলাদেশ' বইটি পড়ার জন্য।
পাকিস্তানের অধিনায়ক মিসবাহ সংবাদ সম্মেলনে বলেছেন,' ঢাকাকে আমার দ্বিতীয় বাড়ি মনে হয়। ঢাকায় খেললে মনে হয় লাহোরে আছি।'
ভুল বলে নাই! কিছুক্ষন খেলা দেখলাম, তাতেই দেখলাম যে সুন্দরী বাঙালী তরুণীর হাতে 'ম্যারি মি আফ্রিদি' প্ল্যাকার্ড, অনেকেই পাকিস্তানের পতাকা উড়াচ্ছে, কেউ গালে পাকিস্তানের পতাকা আকাইছে। এসব সমর্থকদের যুক্তি খেলা আর রাজনীতি আলাদা ব্যাপার। দুই লক্ষ ধর্ষিত মা বোনের ইতিহাস নাকি রাজনীতি!
" ট্রাক থেকে নেমে আমরা শাখারীবাজারের ঘরে ঘরে প্রবেশ করলাম –দেখলাম মানুষের লাশ, নারী-পুরুষ, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা, বালক-বালিকার বীভৎস লাশ। মেয়েদের অধিকাংশ লাশ সম্পূর্ণ উলঙ্গ ,বুক থেকে স্তন তুলে নেওয়া হয়েছে। কারও কারও যোনিপথে লাঠি ঢুকানো আছে... মানুষের পচা চর্বির গন্ধে আমার পাকস্থলি বের হতে চাচ্ছিল।"
- ঢাকা শিশু হাসপাতালের সুইপার ( নামটা মনে আসছে না)- ১৯৭১
আমরা সব ভুলে যাই, মায়ের-বোনের ধর্ষকের সাথে এক টেবিলে বসে আনন্দ করতে আমাদের লজ্জা করে না।
মিসবাহ, তুমি ভুল বলো নাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


