somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘু

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি বলো শব্দরা কোথায় থাকে? আমার
কবিতার শব্দরা কোথা হতে ধরা দ্যায়।
আমি বলি শব্দরা আসে তোমার উষ্ণ নিঃশ্বাস
হতে, তোমার ছায়া হতে, তোমার হাসি হতে,
তোমার বিষণ্ণতা হতে, তোমার এলোচুলে
চুম্বনরত প্রজাপতি হতে, দূর পাহাড়ের চূড়া হতে
স্বর্গ হতে, কখনো বা নরক হতে, শব্দ আসে
নদীর মতো প্রশান্ত ভঙ্গীতে, শব্দ আসে 
নিরিবিলি চাঁদ সুর্যের ঔরষ- জোছনা হতে, 
শব্দ আসে, আসতে থাকে...

আমাদের যৌথ প্রযোজনার খামার ভালোবাসা
হতে, আলোছায়ার অদ্ভুতুরে সোহাগে
সকালের নাতিশীতোষ্ণ রোদ হতে, শব্দ আসে
শব্দ আসে, শব্দ আসতে থাকে...

আসলেই কী শব্দ আসে, শব্দরা ধরা দ্যায়?
এই যে তোমার সাথে কথোপকথন, গভীর রাতে
ফিসফাস, বেহালার সুরের বিকেল
এ্যাসট্রেতে জমতে থাকে সিগারের স্ট্যাব 
তবুও তো ভেবে চলে শব্দের জালের বুননে
যুতসই উপমা কতোটা কী...

আসলে শব্দ নয়, কোন উপসংহারও নয়
নঞর্থক কিছু ভাবনা আসে।
কিন্তু কিছুই কিছু না। সব কর্পুরের মতো 
উবে যায়, হারিয়ে যায়।

অথচ আমাদের কোমল আলাপ চারিতায়
কতোই না শব্দের ব্যবহার! কখনো বা গোলাপ জলে
ভিজিয়ে রাখা উচ্ছ্বাসে আলোকিত বিছানায়
বাসরের উৎসব, ঘামফুল আরো কতো কী!

এইসব কোমল শব্দে, বাবার কাঁধে চড়ে 
আরামদায়ক কাশফুলের নরম ছোঁয়া হবে
কবিতার মসৃণ পঙক্তি, ডাহুকের আবেশি 
সুর হবে কবিতার অন্ত্যমিল, এভাবে ভাবি
কবিতার দীর্ঘতম সমাবেশ।

প্রতিদিন মানুষ মরছে, পঙ্গু হচ্ছে কতশত।
কয়টা গাড়ী ভাঙলে বা পোড়ালে একটা আন্দলনে
জনসম্পৃক্ততা প্রকাশ পায় এসব প্রতিদিনের
নিউজ হয়,টিভি চ্যানেলের টিআরপি বাড়ায়।

আমি তাই নিউজমুখী নই। দূরে থাকি
একা একা রাস্তায় হাঁটি, নিজের সাথে কথা বলি
প্রিয়তমার প্রতি সর্বশেষ কী লিখেছি বা
কী লিখবো তা আওড়ে যাই আনমনে।

''স্বপ্ন শুভ হোক, শুভরাত্রি।''
---এই ছিলো প্রিয়তমার প্রতি সর্বশেষ কথা।

ফিনফিনে রোদের আভা ছড়িয়ে আলোর দেবতা
জেগে উঠেছে, নিয়ে ধোঁয়ার কুন্ডুলী।
যেন ফুজিয়ামা নূতনভাবে জেগে উঠেছে
জানন দিয়েছে তার অস্তিত্বের কথা
জ্বলে জ্বালিয়ে চারদিক অঙ্গার করে দিবে...

আমাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে
আছড়ে পড়ছে আমাদের গায়ে, তাই
পাড়ি জমাতে হয় দূরের পথে, নদীর এপাড়
ছেড়ে ওপাড়ে অথবা কাঁটাতার ডিঙাতে হয়।

প্রিয়তমা, তোমার শরীরে কতটা ক্ষত হয়েছে
সেরে উঠবে কী দ্রুত, আমাদের শল্যচিকিৎসা কী পারবে
তোমাকে সারিয়ে তোলতে, না দ্রুত ফুরিয়ে
যাবে তোমার আয়ু, জান্তব অসুরের সাথে
না পেরে বুঝি আমার কবিতা থেকে ধীরে
ধীরে হারিয়ে যাবে, হয়ে উঠবে শূন্যতা!

আমাদের ঘাসফুল সংসারে অথবা ফড়িঙ
জীবনে চলে আসে ত্বত্তকথার সরবারাহ
আর মুছে যায় একাদশী চাঁদের আলোয়
আমাদের কবিতায় ধ্বনিত সব পঙক্তিরা

বিভেদের চূড়া হা করে থাকে, আমাদের
প্রোথিত থাকতে হয় দুটি শব্দে সংখ্যালঘু
আর সংখ্যাগুরু। আমাদের শরৎ এবঙ
অন্যান্য ঋতুগুলো দু'টোশব্দে করায়ত্ব হয়ে যায়।

অথচ প্রিয়তমা, তোমার ঘরে আগুন দিয়ে
যারা তোমার ঘুমকাতুরে সন্তানের শরীর
ঝলসে দিয়েছে, তোমার নাভীমূল থেকে
কেড়ে নিয়েছে সতীত্বের তিলক, তারা
হয়ে যাচ্ছে সমাজাধিপতি, সংখ্যাগুরু!
ভেড়ার পালের গোদা, তোমাকে ভুলে যাই
এবং কবিতায় সংযোজন করি দুটি শব্দ
সংখ্যাগুরু এবঙ সংখ্যালঘু!





উৎসর্গঃ প্রিয় আরমান ভাই (ব্লগ নিক ডট কম ০০৯) উৎসর্গ দেখে ভরকে যাবার কিছু নেই। আমি লাস্ট কবিতা লিখছিলাম মাস দুই আগে। এর মধ্যে লিখতে না পারা নিয়ে আরমানের ভাইয়ের সাথে অনেকবার কথা হয়, এবং তখনি ওনাকে বলি যদি কোন কবিতা লিখতে পারি তবে তা ওনাকে উৎসর্গ করবো এবং তাই করলাম।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×