somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Ahmad Faiz
ব্লগ জগতে নতুন পা রেখেছি কিছু জানবার জানাবার শিখবার শেখাবার সর্বোপরি ইসলামী খেদমতের উদ্দেশ্যে! কবুল করার মালিক উপরওয়ালা ়়়়়়়

ঈমানজাগানিয়া একটি ঘটনা

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

___
অন্ধকার রাতে পথ ভুলে একজন হাফেযে কুরআন
তরুণ মুজাহিদ সোভিয়েত সৈন্যদের ক্যাম্পে গিয়ে
উঠলো। লম্বা জামা গায়ে, মাথায় টুপী-একজন
লোককে দেখেই ক্যাম্পের সেন্ট্রিরা তাকে ধরে
নিয়ে গেলো এক কর্ণেলের তাঁবুতে। মুজাহিদদের
গুপ্তচর ভেবে হাফেয ছেলেটিকে তারা অনেক
জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু পথহারা এই তরুণের
কাছে তারা উল্লেখযোগ্য কোনো তথ্য না পেয়ে
তার উপর নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে
ক্যাম্পটির ইন-চার্জ রুশ কর্ণেল এসে বললো, এই
ছোকরা শোন্ ! তোরা নাকি বালি বা কংকরে ফুঁ
দিয়ে নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়ে
কমিউনিষ্ট সৈন্যদের ট্যাংক, সাঁজোয়া গাড়ী,
কামান ইত্যাদি পুড়ে যায়? যদি তা সত্যি হয় তাহলে
তোকে ছেড়ে দেবো। না হয় তোর মৃত্যু।
:
হাফেয ছেলেটি বহুবার এমন অলৌকিক ঘটনা
শুনেছে, তবে কোনোদিন সে নিজে এমন করেনি।
সীমাহীন শঙ্কা ও দ্বিধা নিয়ে সে বললো, আমাকে
একটু ওজুর পানি দিন। নামাযে দাঁড়িয়ে হাফেয
কেঁদে-কেটে কাকুতি-মিনতি করে আল্লাহর কাছে
দোয়া করলে, আয় আল্লাহ ! তোমার দুশমনেরা
কুরআনের শক্তি দেখতে চায়। দেখতে চায়
ইসলামের সত্যতা। তোমার পথের সৈনিকদের
কারামত নাস্তিকরা মানে না। তোমার কুদরত,
কুরআনের শক্তি এবং ইসলামের সত্যতা তুমি
প্রমাণ করো। আল্লাহ ! আমার প্রাণ নিয়ে আমি
মোটেও চিন্তিত নই। তোমার দ্বীনের হুরমত,
ইসলামের সৈনিকদের ইজ্জত নিয়ে আমি চিন্তা
করছি। আয় খোদা ! তুমি তোমার কুদরত দেখাও।
ইসলামকে-জিহাদকে-আফগান জাতিকে, আমার
বুকে লুকানো ত্রিশ পারা কালামকে তুমি শরমিন্দা
করো না।
:
সিজদা থেকে মাথা তুললো হাফেয তরুণটি। চোখে
তার অশ্রুর বন্যা। মুখে একটি প্রভাময় বিশ্বাসের
জান্নাতী দ্বীপ্তি। ঠোঁটে উচ্চারিত হলো,
“ওয়ামা রমাইতা......ওয়ালা কিন্নাল্লহা রমা।”
বড়ো বড়ো রুশ সামরিক অফিসার, শত শত
কমিউনিষ্ট আর্মি উৎসুক দৃষ্টি নিয়ে চেয়ে আছে
এই মর্দে ফকিরের দিকে। সামনের খোলা মাঠে
আঠারোটি ট্যাংক সারিবদ্ধভাবে দাঁড়ানো। হাতে
একমুঠো বালি নিয়ে আল্লাহর নামে ছুঁড়ে মারলো
অসহায় হাফেয। বিস্ফোরিত হলো প্রতিটি
বালিকণা। চুরমার হয়ে গেলো সবগুলো ট্যাংক। দাউ
দাউ করে জ্বলতে লাগলো রুশ সৈন্যবাহিনীর
ক্যাম্প। ভয়াল শব্দে কেঁপে উঠলো পাহাড়ী
উপত্যকার পাথুরে মাটি। পরিস্থিতি দেখে দুই হাত
তুলে আত্মসমর্পণ করলো কর্ণেলসহ সমস্ত
ব্যাটেলিয়ন। নাস্তিক সৈন্যরা আল্লাহর জাজ্বল্য
সাহায্য ও শক্তি দেখে সোভিয়েতপক্ষ ত্যাগ করে
যোগ দিলো মুজাহিদ দলে। এক বিরাট সৈন্যবাহিনী
সাথে নিয়ে মুজাহিদ ক্যাম্পে ফিরে এলো পথহারা
এই বন্দি হাফেয।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×