বাড়িতে এক ভাড়াটিয়ার পিচ্চি একটা মেয়ে
ছিলো। সে প্রশ্নের উত্তর দিতে খুব পছন্দ
করতো। তবে উত্তর দেয়ার একটা নিজস্ব স্টাইল
আছে তার। তাকে কেউ কিছু প্রশ্ন করলেই সে
উত্তর দেয়ার আগে খুব আহ্লাদি স্টাইলে প্রশ্নটা
রিপিট করবে, তারপর উত্তরটা বলবে।
যেমন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন,
-‘তোমার নাম কী?’
সে বলবে, -‘আমার নাম?? আমার নাম রাইসা’
যদি জিজ্ঞেস করেন,
-‘তোমার আব্বু কী করে?’
তার উত্তর হবে -‘আমার আব্বু?? আমার আব্বু চাকরি
করে’
তার প্রশ্ন রিপিট করার অভ্যাসটা আমরা টের
পেয়ে গেলাম। একদিন তাকে ডেকে এনে
সুন্দরভাবে জিজ্ঞেস করা হলো-
“তোমার আব্বু সকালে ঘুম থেকে উঠে অফিসে গিয়ে
কাজ করে বিকালে বাসায় এসে রাতের খাবার
খেয়ে ঘুমিয়ে সকালে উঠে কী করে?”
রাইসা কিছুক্ষণ প্রশ্নটা রিপিট করার চেষ্টা
করলো। পারলো না। তারপর মুখ ভার করে চুপ করে
রইলো আরও কিছুক্ষণ। কী একটা বলার চেষ্টা
করছে। পারছে না। আমরা খুব কৌতুহল নিয়ে তার
মুখের দিকে তাকিয়ে আছি। পুরো প্রশ্নটা সে
রিপিট করতে পারে কিনা আজকে দেখা যাবে।
কিন্তু সে কিছু বলছে না।
হঠাৎ মুখ খুলে কান্নাকান্না গলায় চেচিয়ে
উঠলো রাইসা-
‘আম্মু!! আমাকে মারে...!’
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



