somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যা হারাচ্ছি, মার্কিন কুকুররা যা পাচ্ছে!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসারমতো মানুষের সমস্ত মৌলিক অধিকারই আজ এই পুঁজির দুনিয়াতে পণ্যে রূপান্তর হয়েছে। তাই একজন মানুষ চিকিৎসা পাবে কি পাবে না, শিক্ষা পাবে কি পাবে না এই প্রশ্নের থেকেও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষের এই অধিকারগুলো নিয়ে কে কত বেশি মুনাফা করতে পারে, কত বেশি বিনিয়োগ হচ্ছে এই খাতগুলোতে!
এটা শুধু আমাদের দেশের পরিপ্রেক্ষিত নয়, বরং বিশ্বপ্রেক্ষিত হয়ে দাঁড়িয়েছে। যে সমাজব্যবস্থা মানুষের এই অধিকারের প্রশ্নগুলোকে সামনে এনেছিল, তারা আজ পরাজিত শক্তি। আজকের দুনিয়া হচ্ছে পুঁজি পণ্য আর মুনাফার দুনিয়া। তাই আজ মানবাধিকার শব্দটা হয়ে দাঁড়িয়েছে, একটা তাৎপর্যহীন নির্বিষ শব্দমাত্র। তথাপি মানবাধিকারের প্রশ্নটা যখন সামনে আসে তখন উন্নত বিশ্বের মানুষ তার রাষ্ট্রের কাছ থেকে যে অধিকারগুলো ভোগ করে, আর আমরা আমাদের দেশের জনগণের প্রতি রাষ্ট্রের যে আচরণগুলো দেখি, তার মধ্যে সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
পার্থক্যটা এত প্রকট যে তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে কখনও কখনও আমরা নিজেদের পশুর থেকেও অধম ভাবতে বাধ্য হই। এই মনে হওয়াটা শুধুমাত্র অধিকার হারানোর বঞ্চনা থেকে নয়, বরং বাস্তবতার নিরিখে। তথ্য প্রযুক্তি আর মিডিয়ার এই যুগে আজ সারাবিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। সেই মিডিয়ার বদৌলতেই আমরা জানতে পারি উন্নত পুঁজিবাদী দেশে পশু অধিকারের প্রশ্নটা পর্যন্ত কত গুরুত্ব দিয়ে ভাবা হয়।
ন্যাশনাল জিওগ্রাফি নামে একটা বিদেশি চ্যানেলে দেখলাম, আমেরিকাতে পুলিশের একটা বিশেষ ফোর্স আছে। যাদের কাজ হচ্ছে গৃহপালিত পশুগুলো তাদের মালিক কর্তৃক কোন রকম অবহেলা-বঞ্চনার শিকার হচ্ছে কিনা, এ-বিষয়গুলো দেখভাল করা। এই বিষয়ের উপর সমপ্রচারিত অনুষ্ঠানে আমরা আরো দেখছি, একদল পুলিশ নানাভাবে খোঁজ-খবর নিচ্ছে: মালিক তার কুকুরকে যে ঘরে রাখেন, সেটা কতটা স্বাস্থ্যসম্মত? কুকুরের সাথে মালিকের আচরণটা কেমন? যে খাবার দিচ্ছে সেটা পুষ্টিমান সম্পন্ন কিনা? কিংবা বাসি পচা কিনা? ইত্যাদি।
আজ আমরা ফরমালিন যুক্ত ভেজাল খাবার খেতে খেতে পুরো জাতি যখন রোগাক্রান্ত অসুস্থ জাতিতে পরিণত হচ্ছি এবং চোখের সামনে অতি-মুনাফালোভী খাদ্য ব্যবসায়ী নীরব ঘাতকদের নিবৃত্ত করার জন্য রাষ্ট্রের কোন বিশেষ উদ্যোগ দেখি না, তখন উন্নত বিশ্বের কুকুরদের প্রতি এমন দায়িত্বশীল আচরণ দেখে সত্যিই আমরা নিজেকে পশুরও অধম ভাবতে বাধ্য হই! শুধু তাই নয়, একসময় আমেরিকার সবচেয়ে বড় বিনোদন ছিল মোরগ লড়াই, আজ সেই লড়াই আইন করে নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তাদের কাছে দুইটি পাখির এই আমৃত্যু লড়াই অমানবিক, নির্দয় ও নিষ্ঠুরতার প্রতীক।
আর আমাদের দেশে দুই দলের ক্ষমতা-কেন্দ্রিক লড়াই সেই সাথে হত্যা, গুম এগুলোতো খুবই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে!
একইভাবে উন্নত বিশ্বের অনেকগুলো দেশেই গোল অ্যাকুরিয়ামে গোল্ডফিশ পোষা আইনসিদ্ধ নয়, কারণ বিশেষজ্ঞদের মতে: গোল অ্যাকুরিয়াম থেকে নাকি গোল্ডফিশ পৃথিবীকে বিকৃতভাবে দেখে। উন্নত বিশ্ব তার দেশে পোষা মাছকেও পৃথিবী সম্পর্কে সঠিক ধারণা পাবার অধিকারটুকু নিশ্চিত করেছে। আর আমরা নিজের দেশ সম্পর্কে সঠিক তথ্য পাবার অধিকার থেকে বার বার বঞ্চিত হচ্ছি। এখন আমাদের মনে স্বাভাবিক নিয়মেই প্রশ্ন জাগে: একই অর্থনৈতিক বিশ্বব্যবস্থায় বসবাস করার পরও মানবাধিকারের প্রশ্নে এমন পার্থক্য কেন? এই কেন এর উত্তর খুঁজতে হবে আমাদের ইতিহাসজ্ঞান দিয়ে। মনে রাখতে হবে পুঁজিবাদের চূড়ান্ত বিকাশের সাথে সাথে উন্নত বিশ্বে প্রসার ঘটেছে শিক্ষার, আবার দুই দুইটা বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাবার ফলে তাদের রাজনৈতিক চেতনার বিকাশও হয়েছে সমান গতিতে।
সেসব দেশে রাজনৈতিক চেতনার প্রশ্নে একজন ছাত্রের সাথে একজন কৃষকের, কিংবা একজন শ্রমিকের সাথে একজন অধ্যাপকের খুব বেশি পার্থক্য তৈরি হয় না। নাগরিকের সচেতনতা রাষ্ট্র থেকে তাঁর প্রাপ্য অধিকারের নিশ্চয়তা দেয়।
আজ আমরা গোল্ডফিশের কথা বললাম। কিন্তু আমরা কি এই ইতিহাস জানি, গোল অ্যাকুরিয়ামে গোল্ডফিশ পালন নিষিদ্ধ করে আইন করার জন্য, উন্নত বিশ্বের পরিবেশবাদীরা কত বড় বড় আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন।
কিংবা বলি না কেন আমেরিকার একসময়ের সবচেয়ে জনপ্রিয় বিনোদনের উৎস, মোড়গ লড়াইয়ের কথা, আর স্পেনের ষাঁড় হত্যা উৎসবের কথা। এই দুইটি খেলাই আজ নিজ নিজ দেশে নিষিদ্ধ হয়েছে। সেসব দেশে জন-রুচি পরাস্ত হয়েছে, সচেতন মানুষের মানবিক উদ্যোগের কাছে।
ব্যাপারটা মোটেও এমন নয় যে, উন্নত বিশ্বের সকল সুশীল কিংবা পরিবেশবাদীরা চলমান অর্থনৈতিক ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে, বরং রাষ্ট্রের কাছ থেকে জনগণ কীভাবে সর্বোচ্চ দায় আদায় করে নিতে পারে সেই উপায় খুঁজেই তারা বের করেছে। যে জায়গাতে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। আর ব্যর্থ হয়েছি বলেই রক্ষক আজ আমাদের কাছে সবচেয়ে বড় ভক্ষকে পরিণত হয়েছে।
আমাদের দেশের রক্ষকরা যে কতটা ভক্ষক তার একটা ছোট্ট পরিসংখ্যান দিলেই বুঝতে পারা যাবে: শুধুমাত্র চলিত বছরের ৪১ দিনে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৪৪ জন মানুষ। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নানা সময় অপহরণ হওয়া মানুষের মধ্যে সাত জনের লাশ পাওয়া গেছে। নিয়ে একটু গভীর ভাবে ভাবলে বিস্ময়ে হতবিহ্বল হতে হয়। কারণ একটাই, আর সেটা হলো এই আমাদের দুর্বৃত্তায়নের রাজনীতি আর অসংঘটিত জনতার অসচেতনতা।
সত্যি কথা বলতে কি, সমস্ত অন্যায় অন্যায্যতা আর অবক্ষয়ে আমরা কেমন যেন অভ্যস্ত হয়ে গেছি। আজ সমাজে সমস্ত অনাচারই যেন আচারে পরিণত হয়েছে! সমাজে কারোরই কোন জবাবদিহিতার দরকার পড়ছে না।
বরং উলটোভাবে দেখছি সমাজে বড় ক্ষমতাধররাই হচ্ছে সবচেয়ে বড় অনাচারকারী। এখন দেশের নাগরিক হিসেবে এই অনাচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই কিনা? রাষ্ট্রের কাছ থেকে নিজের অধিকারগুলো নিশ্চিত বিধান করে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকারগুলো নিশ্চিত করতে চাই কিনা? এটা একটা প্রশ্ন হতে পারে। যদি সত্যি চাই, তবে এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বেরিয়ে আসা ছাড়া আমাদের সামনে কোন বিকল্প নেই, এই সত্য নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে না।
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×