সনি আট নামে একটা ভারতীয় টিভি চ্যানেলে নিয়মিত দেখানো হয়, অপরাধ ও তদন্ত বিষয়ক অনুষ্ঠান ক্রাইম পেট্রল। সত্য ঘটনা নির্ভর এই অনুষ্ঠানের একটা কাহিনির বয়ান করছি। উত্তর প্রদেশ থেকে একটা পরিবার এসে উঠেছে, বম্বের একটা বস্তিতে। পরিবারের সদস্য হচ্ছে এক বৃদ্ধা নারী তার ছেলে ছেলের বউ আর ১৭ বছরের নাতি। তাদের বম্বে আসার কারণ অসুস্থ বৃদ্ধার উন্নত চিকিৎসা করানো।বৃদ্ধার ছেলে ও ছেলের বউ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, আর ছেলে একটা স্কুলে ১১ ক্লাসে পড়ে। বৃদ্ধা একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে জানিয়ে দেয় অপারেশন করতে হবে এবং এটা খুব ব্যয় বহুল ব্যাপার। কিন্তু একটা শ্রমিক পরিবার এই টাকা জোগাড় করবে কোথা থেকে? তাই তারা ডাক্তার কে অনুরোধ করে কিছু ঔষধ লিখিয়েই বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনল। ওষুধের দাম আসে ১৭৫০ টাকা অথচ পরিবারটার হাতে আছে ৬৫০টাকা। প্রিয় ঠাকুর মার জন্য ঔষধ কিনতে না পেরে কিশোর নাতি একেবারে ভেঙে পড়ে। তার এই বিপদের কথা যেনে তার এক সহপাঠী, বোনের ব্যাগ থেকে ১০০০ টাকা নিয়ে তাকে ধার দেয়। আর বন্ধুর বোন টাকা হাতে নিয়ে যখন জানতে পারে ব্যাগ থেকে ১০০০টাকা নিয়ে ছোট ভাই তার বন্ধুকে ধার দিয়েছে, সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠে, ছুটে যায় টাকাটা উদ্ধার করার জন্য। কিন্তু ততক্ষণে ছেলেটা তার ঠাকুর মার জন্য ঔষধ কিনে ফেলেছে। বন্ধুর বোন তাকে আলটিমেটাম দিল সন্ধ্যার মধ্যে টাকা ফেরত দিতে না পারলে সে মামলা করবে এই বলে যে, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে আর দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছেলেটা সন্ধ্যার মধ্যে টাকা জোগাড় করতে অক্ষম তাই, তাই আত্মহত্যাই করে বসল। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ মেয়েটাকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার সময় মেয়েটা পুলিশকে বলে: স্যার, আমিই আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি, পাঁচ হাজার টাকা মাইনে পায়, দুই হাজার টাকা ঘর ভাড়া, সাথে আছে ছোট ভাইয়ের পড়ার খরচ, আমার অফিস যাতায়াত, আর প্রতিমাসে খাবার খরচ। ওকে এক হাজার টাকা ধার দিলে আমরা ১৫ দিন না খেয়ে থাকতাম। আপনেই বলুন কোনটা আমার জন্য আগে, ওর ঠাকুর মার ঔষধদের টাকা ধার দেওয়া, না আমার পরিবারকে বাঁচিয়ে রাখা। পুরো অনুষ্ঠান দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে, আর ঘৃণা জমেছে ভারত নামক রাষ্ট্রটার প্রতি, ছিঃ ভারত, যে দেশের ৫৬ কোটি লোকের দৈনিক আয় এক ডলারের কম সেই দেশের সামরিক শক্তি বিশ্বের পঞ্চম। যে দেশে বছরে ৩ লক্ষাধিক মানুষ আত্মহত্যা করে ক্ষুধার জ্বালায়, সে দেশ রকেট পাঠায় মহাকাশ গবেষণায়!
সনি আট, দস্তক অথবা পরাশক্তি ভারতের নগ্নরূপটা দেখুন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
৭টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।