
খুব চেনা চেনা প্রণয়মাখা মুখগুলো
কেমন হয়ে যাচ্ছে! নিথর অচেনা নশ্বর;
এই শহরের মাঝখানে ওলিগলি রাস্তাগুলো জেলখানা
নাই নাই শুধু চেনা চেনা প্রান্তর;
রোজ তো দুর্বলা ঘাসের সাথে হতো স্পর্শকাতর
স্পর্শের ছুঁয়াতে কি মিষ্টি দোলে উঠতো
সেই দুর্বলা ঘাস- সেই দুর্বলা ঘাস।
শহর জুড়ে কথাও নাই-হারিয়ে বেলা
আর হয় না - আর হয় না, গন্ধমাখা ছড়া ক্ষণ;
দুর্বলা ঘাসের হাহাকার চেনামুখের স্মৃতি
শুধু সরিষা ফুলের সাথে আর্তনাদ-
ভেসে উঠে কুয়াশা ভরা পৌষের পৃর্ণিমা রাত-
আজো শোনি! এক নিঃসঙ্গতায়
দ্বারহীন শিকলহীন জেলখানার অলিন্দয়।
লেখার তারিখঃ 0১/১২/২০১৪
<><><><><><><><<><>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


