![]()
নার্সিসাস(Narcissus) এক গ্রিক পৌরানিক দেবতা । সে গ্রিক নদীদেবতা সেফিসাস(Cephissus) আর জলপরী লেরিওপি(Leiriope) এর পুত্র । এনারা কিন্তু লাভ ম্যারেজ করেছিল ।
নার্সিসাস পেয়েছিল অনিন্দ্যসুন্দর চেহারা । তাকে দেখলেই বলবেন,তুই এত সুন্দর ক্যারে!
নার্সিসাস আত্মসৌন্দর্য্যে আত্মঅহঙ্কারী ছিল । পোলা ৯৯%ই ভালো,খালি একটু অহঙ্কারী আছিলো । মানে পোলা আধুনিক আর কি ।
বনপরী ইকো(Echo) আবার নার্সিসাসকে দেখে ভালোবেসে ফেলল । কিন্তু ইকো দেবতা জিউসকে অন্য বনপরীর সাথে পরকীয়ায় সহায়তা করায় জিউসের স্ত্রী হেরা দ্বারা দৈব অভিশাপে অভিশপ্ত ছিল । তাই সে অন্যের শেষ কথার প্রতিধ্বনি করা ছাড়া কিছুই করতে পারতো না । মানে একরকম বোবা আর কি । এনার নাম থেকেই ইংরেজিতে Echo মানে প্রতিধ্বনি শব্দের উৎপত্তি । নার্সিসাস তাকে দেখে বলল,তুমি কে? বোবা বনপরী ইকো সেটা প্রতিধ্বনি করে বলল,তুমি কে?
বেচারী তো আর কিছু করতে পারে না । কি করবে ভেবে না পেয়ে নার্সিসাসকে জড়িয়ে ধরে তার কাছে প্রেম নিবেদন করলো,কিন্তু নার্সিসাস আত্মঅহঙ্কারে ইকোর ভালোবাসাকে রূঢ় ভাবে প্রত্যাখ্যাত করলো ।
মনের দুঃখে ইকো চোখের জলে-নাকের জল একাকার করে প্রেম আর সৌন্দর্য্যের দেবী আফ্রোদিতিকে নির্বাক অভিযোগ করলো । আফ্রোদিতি কিন্তু দেখতে হেভি সুন্দর । দেখলেই প্রেম করতে মন চায় ।
এক নারী তো আরেকনারীর কষ্ট একটু বেশি বুঝে । তাইতো কুটনি বুদ্ধি একজন নারী আরেকজনকে বেশি দেয় ।
অভিশপ্ত নার্সিসাস বনে ঘুরতে ঘুরতে তৃষ্ণা নিবারণের জন্য এক হ্রদের কাছে গেল । হ্রদের জলে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই নিজের প্রেমে পড়ে গেল । যখনি জলে নিজের প্রতিচ্ছবিকে আলিঙ্গন করতে যায়,তখনি সেটা ছিন্ন-ভিন্ন হয়ে যায় । জল স্থির হবার জন্য অপেক্ষা করে । স্থির হলে আবার একি কাজ করে । এভাবেই হ্রদের তীরেই সে নাওয়া-খাওয়া বাদ দিয়ে নিজেকে দেখতে দেখতে মৃত্যুবরণ করে । তার মৃত্যুতে বনপরী ইকোর আর্তনাদ বনে প্রতিধ্বনি হতে থাকে । বেচারী ।
নার্সিসাসের দেহ মাটিতে মিশে গেলে একটা ফুল গাছের জন্ম হয় । আফ্রোদিতি সেই ফুলের নাম দেন,নার্সিসাস । নিজেই অভিশাপ দিল,আবার নিজেই মহান করলো । গরু মেরে জুতা দান আর কি ।
এভাবেই,আত্মসৌন্দর্য্যে আত্মহারা এক আত্মঅহঙ্কারির আত্মঘাতি মৃত্যু হয় ।
ইহাই সেই নার্সিসাস ফুল।
![]()
ইউরোপে অহঙ্কারীকে নার্সিসাস বলে গালি দিতে শোনা যায় । চিকিৎসাবিদ্যায় ''নার্সিসিজম'' নামে এক ব্যাধি রয়েছে । এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি নিজের সৌন্দর্য্যে আত্মমুগ্ধ থাকে । বলাবাহুল্য মেয়েরাই এই ব্যাধিতে বেশি আক্রান্ত হয় ।
এটা নার্সিসাস ফুলের একটি জাত।
![]()
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


