somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক ফেটে আসা কিছু কথা

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



''আপনারা যারা বাংলা গান শুনেছেন,তাদের অনেক ধন্যবাদ । আপনাদের হাত না চলুক,চোখ আর কান তো খোলা আছে?এতেই চলবে,হাত তালি এখন খরচ করে লাভ নাই । এটা পরের জন্য রেখে দিন,চোখ কান খোলা আছে,এতেই যথেস্ট । আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনেছেন তার জন্য অনেক ধন্যবাদ । আর একটি গান গাইবো কেবল । " -আইয়ুব বাচ্চু

"বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও ফিরাইও না জননী। "

হুম,বড় আশা করে টেলিভিশনের সামনে বসেছিলাম নিজ দেশে টি২০ উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় কিছু আশা করেছিলাম । কিন্তু পেলাম এই! নিজ দেশের শিল্পীদের হেয় করার কারণ কি? তারা কি গান গাইতে পারে না? মানলাম এ আর রহমান, একন অনেক অনেক গুণী শিল্পী, কিন্তু আমাদের শিল্পী কি একটু হলেও গুণী নয়?

কাকে কি বলবো? কেন বলবো? যে দেশের অধিকাংশ মানুষ জানে, '৫২তে মারামারি আর '৭১ এ গন্ডগোল হয়েছিল,যাদের কাছে পয়লা বৈশাখের চেয়ে থার্টি ফাস্ট নাইট বেশি ভালো লাগে তাদের বলে কি লাভ?

পাহড়ের সাথে কথা বললেও তো সে উত্তর দিতে না পাক,কিন্তু প্রতিধ্বনি তো করবে । কিন্তু আমরা এমনি হয়ে গিয়েছি,কি আর বলবো? তারপরও বলি,কারণ মনের কথা নিজের মানুষকে বলবো নাতো কি পরকে বলবো?

টেলিভিশনে ভারতীয় সিরিয়াল আর হলিউডের চলচ্চিত্র দেখি আর মুখে বলি এদেশের চলচ্চিত্রের কোন মান নাই ! ওসব নাকি বস্তিবাসীদের জন্য বস্তাপঁচা চলচ্চিত্র!ওসব দিনমজুর শ্রেণীর মানুষদের জন্যই কিন্তু এদেশে আজো চলচ্চিত্র টিকে আছে।

আর ওসব উচ্চভিলাষী বাঙালীদের জন্য ভারত তার চলচ্চিত্রে দেখায়,'৭১ এ নাকি ভারত-পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ নামক দেশের জন্ম হয়েছে । পাকিস্তানের কথা তো নাইবা বললাম ।

চলচ্চিত্রের মতো এদেশীয় গান গুলোকেও টিকে রেখে ওইসব বস্তির মানুষ । তাদের মোবাইলে কখনো ইংরেজি তো দূরে থাক হিন্দি গান খুঁজে পাওয়া মুশকিল,যার বিপরীত চিত্র আমাদের মতো তথাকথিত বাঙালীর নামীদামি স্মার্টফোনে ।

প্রতিদিন নিজেদেরকে তো অনেক হেয় করছি,আর কতো?

আমাদের জার্সিতে নাকি সাহারা নাম বড় করে আর বাংলাদেশের নাম ছোট করে লিখেছে । দেখবেন,কোন একদিন ফিচারে হয়তো লিখা থাকবে,সাহারা বনাম ভারতের খেলা ।

অনেক বিরক্ত করলাম,অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম,শেষকালে ⌠ অনুপ্রেরণা ۞ Inspiration ⌡ পেজে দেওয়া একটা পোস্টের কিছু অংশ বলি ।

"একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে সবার আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিন। আপনার মতো করে তাকে গড়ে তুলুন। দেখবেন, একদিন সে আপনাকে অনুকরন করবে। এরপর অনুসরন। এরপর একদিন অনুকম্পা প্রার্থনা করবে আপনার সংস্কৃতির পুরোটা তার সাথে শেয়ার করার জন্যে। এভাবেই একটি জাতিকে আপনি নিজের অধীনে নিয়ে আসতে পারবেন খুব সহজে। নিজস্ব সংস্কৃতিই একটি জাতির প্রতিনিধিত্ব করে। আর সেই সংস্কৃতির প্রতিনিধি শিল্পীরা।"

আর একটা কথা,দুনিয়াকে বদলানোর দরকার নেই, নিজেকে সৎ গুনে বদলাও, দুনিয়া বদলে যাবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×