আত্ম মর্যাদা
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোফাজ্জল খুব হীনমন্যতায় ভোগে। যে কেউ কিছু বললেই এটা তার মনে খুব আঘাত হানে। এটা তারই আত্মমর্যাদা অর্জনের গল্প।
একদিন তোফাজ্জল ট্রেইন এ করে ভৈরব থেকে ঢাকা যাচ্ছে। সিট পায়নি আবার ভিড় ও থাকায় সে দাঁড়িয়ে যাচ্ছে। আরো অনেক লোক ছিল ট্রেইনে। সবাই ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে। হঠাত তোফাজ্জলের শরীর ধাক্কা খেলো সামনের ভদ্র লোকের গায়ে। সামনের লোকটা তাকে পকেটমার ভেবে গাল দিলো। তোফাজ্জল কষ্ট পেলো। কিন্তু কিছু বললো না। সে ভাবলো লোকটা আমাকে কি মনে করে গাল দিলো? আমিতো পকেটমার নই। সে চুপ দাঁড়িয়ে রইলো।
পরের দিন বাসে করে মহাখালি থেকে কারওয়ান বাজার যাচ্ছে। বাসের ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তোফাজ্জল। তার সাথে গতকাল যা ঘটেছিল সে তা ভুলেনি। তাই খুব সাবধানে দাড়ালো। কিন্তু ঝামেলা বাধলো তোফাজ্জলের সামনে দাঁড়ানো এক যুবকের সাথে। যুবকের শরীর ধাক্কা খেলো সামনে দাঁড়ানো লোকের সাথে। ছেলেটিকে পকেটমার ভেবে লোকটি গালি দিলো। কিন্তু ছেলেটি হাসছে দেখে তোফাজ্জল জিজ্ঞাসা করলো “ভাই, আপনার খারাপ লাগেনি? লোকটা যে আপনাকে গালি দিলো? ছেলেটি হাসতে হাসতে উত্তর দিলো আমি আমাকে চিনি একুশ বছর যাবত। আর তিনি আমাকে চিনেন বিজয় সরনী থেকে।
তোফাজ্জল ও ভাবলো আসলেই তো, আমাকে যারা ছোট করে দেখে তাদের চেয়ে তো আমি আমাকে চিনি বেশি। আমি কেমন এটা আমার জানা আছে। তো এত হীনমন্যতায় কেন ভুগবো?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন