মুহুর্তগুলোর অপেক্ষায় থাকি কখন বৃষ্টির প্রথম ফোঁটা টিনের চালে ঝংকার শোনাবে ,
কখন ভোরের শালিকের কিঁচিরমিচির শান্ত বাতাসে ভর করে আমার ঘরে পৌঁছবে ,
কখন একটা কুঁড়ি ফোটার শব্দ শুনতে পাব ।
মুহুর্তগুলোর অপেক্ষায় থাকি কখন সূর্যের হাসির ঝিলিক আমার মুখমন্ডল রাঙাবে ,
কখন ঘাসের ডগায় লেগে থাকা শিশির মুক্তো হয়ে জ্বলবে ,
কখন নীল আকাশে শাদা মেঘের খন্ডগুলো ভেসে যাবে ,
কখন দেখব চঞ্চলা মাছরাঙাটি ঠোঁটে মাছ বিধিয়েছে ।
মুহুর্তগুলোর অপেক্ষায় থাকি কখন আর কেউ অনাহারে মারা যাবে না ,
কথন আর 'রাজনীতি' নাম শুনে কেউ নাক সিটাকাবে না ।
মুহুর্তগুলোর অপেক্ষায় থাকি কখন একটা ভালোবাসার চাঁদরে তোমাকে জড়িয়ে নেব ,
কখন চাঁদের আলোতে তোমার ললাটে চুম্বন এঁকে দেব ,
কখন তুমি বিশ্বাসের হাতখানা বাড়িয়ে দিবে ,
কখন তুমি পৃথিবীর সবচেয়ে মধুর বাক্যটা বলবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


