আবার কবে দেখা হবে জানি না ।
শেষ যেদিন দেখা হয়েছিল
সেদিন এক পশলা বৃষ্টি ঝরেছিল
তোমার নয়ন থেকে ।
এজন্যই হয়ত আকাশের মত
নীল ছিলে তুমি ।
শেষ দিনের কথাগুলো তোমার
মনে পড়ে!
বরাবরের মত সেদিনও আমার
দেরি ছিল , সেদিন তুমি বকাবকি কর
নি , যা কিনা প্রতিদিনই করতে ।
তুমি নিষ্পলক চোখে তাকিয়ে ছিলে
কিছুক্ষণ , হয়ত অনেকক্ষণ !
সে অবাক চোখজোড়া আমাকে
এখনও কাঁদায় ,
সে চোখজোড়া হয়ত আজও ভুলি নি ,
মধ্যরাতের আধখোলা চোখে বারবার
চোখ পড়ে যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


