উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে গভীর একটা নির্ভরতার সম্পর্ক রয়েছে ।
অদ্ভূত একটা নিয়ম যার কারি কারি টাকা আছে সে কিনা নির্ভর করছে যার একটা কানাকড়িও নেই তার উপর । তারপরও তুমি উচ্চবিত্ত আর আমি রাস্তার ধূলো নিম্নবিত্ত ।
পৃথিবী বড় আজব একটা জায়গা তার চেও আজব এই পৃথিবীর মানুষগুলো । যাকে ভালবাসি তাকে বলতে নেই 'ভালবাসি তোমায়' অথচ যাকে হয়ত কোনদিনও ভালোবাসতে পারব না তার সাথে সংসার করতে হবে । দুজন দু'মেরুর হলেও এভাবেই নাকি তাদের থাকতে হবে নচেত্ সমাজ নামের আরেকটা জাল তাদের আটকে রাখবে না । সমাজ তো আর মানুষকে সৃষ্টি করেনি মানুষই সমাজকে নিজ হাতের বুনটে বুনেছে । সমাজের বুনট আজকাল এতটাই শক্তপোক্ত হয়েছে যে মানুষ হাজারো চেষ্টা করেও সামাজিক জাল থেকে মুক্তও হতে পারে না ।
মধ্যযুগীর বর্বরতার মূল হাতিয়ার ছিল ধর্মীয় অনুভূতিকে দুর্বলতা হিসেবে ব্যবহার । কিছু ধর্ম ব্যবসায়ীরা তাদের কথাকে উর্ধ্বে প্রতীয়মান করতে হাজারো প্রাণের বলী চড়িয়েছিল আজকাল আমাদের সুপ্রসিদ্ধ নীতিনির্ধারকগণ তাদের বচনামৃতের জন্য হরহামেশাই এমনটা করে থাকেন । তাতে কি জনগণ তো জনগণ তারা আবার মানুষ হল কবে ? দেশে যদি কয়েকজন মানুষ থেকে থাকে তারা হচ্ছেন গিয়ে আমলারা , মন্ত্রীগণ এবং মাননীয়া প্রানপ্রিয় (?) প্রধানমন্ত্রী বর্তমান অথবা সাবেক ।
উচ্চবিত্তরা নিবিড়ভাবে নিম্নবিত্তের উপর নির্ভরশীল হলেও উল্লিখিত ব্যক্তিবর্গ জনগণ নামক নিম্নবিত্তের উপর ভোট চাওয়া ছাড়া কখনোই নির্ভরশীল নন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


