রোজ রাতের মতন জেগে আছি আজো
শুনিনি কবিতা , করিনি গল্প কোনো
তারপরো ফর্সা হবে আকাশ একটু পরেই
দিনকতক উল্টো পথের ধারে
হাঁটব একা ,চলব একা ,নয়ত হব বুনো।
কোথায় পাবো তোরে
কোন চলতি পথে হঠাত্ হৃদয় জুড়ে ।
কবিতার খাতা আর গীটারের তারে
গোলাপী ঠোটের কাঁপন নরম আদরে ।
চুরি যাওয়া বিকেলটা চুরি যাওয়া সময় হাতটা চেপে ধরার নেই কোন অবসর
অতঃপর কোন এক রাতের অপেক্ষা
রোজ রাতের মতন ।
তোর চোখে মরচে পড়া দেয়ালের আয়না , ভুল করেও আমাকে দেখা যায় না । তবুও ভালবাসি তোর উপচে পড়া মন , খেয়ালে দেয়ালে আলোকিত আঁধার রোজ রাতে যেমন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


