কমরেডগণ , এবার জেগে উঠার পালা ।
লাথি মেরো যতসব ঘুম আরামের বুকে।
কোটি মানুষ কাঁদছে তোমরা শোনো না !
কোটি মানুষ আজো না খেয়ে ঘুমায় ,
পেটে তাদের দগদগে ক্ষিধে ।
এমন সময় তোমাদের খাওয়া ঘুম মানায় , কমরেডগণ ?
লাথি মারো যতসব আয়েশ আরামের
বুকে , ভেঙ্গে ফেলো যতশত দেয়াল দৃশ্য অদৃশ্য ।
কমরেডগণ , এই তো কথা ছিল না !
কোন শিশুর তো একে৪৭ হাতে নেবার কথা ছিল না ,
সীমান্তে লাশ পড়ে থাকে কেন আজ ?
কমরেডগণ , অনেক হয়েছে বেলা ।
তোমাদের দায়িত্ব অন্য কেউ নিবে না,
প্রজ্জ্বলিত করো মশাল ,
রাত জাগার পালা এবার শুরু ।
লাখি মারো যত আরাম আয়েশের বুকে!
কমরেডগণ ,লাল সালামের আশায় বসে
না থেকে লাল সালাম অর্জন করে নাও ।
যে বাতাসে ভাসে আজ কান্নার রোল সে
বাতাস তুলোর মত লাল সালাম বয়ে
আনতে পারে না ,অথর্ব হয়ে যায় মাঝপথে ।
কমরেডগণ , দিকে দিকে যত শোষিতের কান্না থামাও ! নোনাজল সব ডুবিয়ে দিয়ে যাবে । ধর্ষিতার আহাজারিতে আকাশ জমিন এক হয়ে যাবে নয়তো ।
কমরেডগন , এবার শ্রেণীহীন সমাজ গড়ার পালা । লাথি মারো , ভেঙ্গে ফেলো যতসব বাঁধা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


