ভালবাসা তুমি বুনো মেঘ হয়ে উড়ো
কত সহস্র দূরত্ব যায় ঘুঁচে
বিস্তর প্রান্তর সবুজের- ভিজে তোমার ধারায় ,
ভালবাসা তুমি হলকা বাতাসে ঢেউ তুলো গাঙের জলে ।
ভালবাসা তুমি বুনো ঘাসফুল হয়ে ফুঁটো
কি অস্পৃষ্শ্য সে ছোঁয়া , নির্মল রূপ
অবিরাম নির্লিপ্ত চাহনি- সেখানে খুঁজি ,
কঁচু পাতার অন্তরে এক ফোঁটা বৃষ্টির জল ।
কোমল রং দেয়ালে - পর্দায় , বাইরে আকাশ
সেখানে ভালবাসা একদল জংলী মেঘ ।
কৈশরে কোন কিশোরীর পিছু নিয়ে অচেনা পথ
সঙ্গী ভাঙা সাইকেল -নীল পঙ্খীরাজ ।
ভালবাসা তুমি কুহকিনী
তবুও নীল জল ঘোলাটে মেঘ
তবু তুমি উড়ো উড়ো বুনো মেঘ
একটা অচেনা পথ , রাত্রিবেলা - সব আলো যায় নিভে ।
এ তল্লায় কোন বিদ্যাসাগর নেই
শুধু একদল বুনো মেঘ
মেঘ হয়েই রয় , বৃষ্টি ঝরাবে না কোনদিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


