somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুমায়াতুল বিদা ও মেয়েটি !

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ছিল জুমায়াতুল বিদা সেই সাথে সাতাশে রমজান। মেয়েটির কোন কাজই তার শাশুড়ির পছন্দ হয় না। সাথে সাথে সুর মিলায় তার স্বামী, ননদ ফোন করে দেয় উস্কানি। কথায় আছে না "দেখতে নারী তার চলন বাঁকা" সেই রকম অবস্থা আর কি। তার একটু আগের দিনগুলো বলে নিলে সবার বুঝতে সুবিধা হবে, তাই করছি......

প্রচন্ড ভালবেসে মেয়েটি ছেলেটিকে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউ রাজি ছিল না এই বিয়েতে। রাজি না হবার কোন কারন ছিলনা, কারন মেয়ে ছেলের তুলনায় যথেষ্ট যোগ্যতা সম্পন্না ছিল। আসলে প্রবলেমটা ছিল পারিবারিক কলহ, কারন তারা মামাত ফুপাত ভাই-বোন। মেয়েটি এই ছেলেকে বিয়ে করার জন্য রোজার ৩০ দিন ইফতারির সময় একই প্রার্থনা করত আল্লাহর কাছে যেন আল্লাহ তার চাওয়া পুরন করে ছেলেটির সাথে তার বিয়ে হয়। আল্লাহ তার কথা শুনেছিল, বিয়ে হয় দুই পরিবারের মত নিয়ে।

কিন্তু হায় !!! বিয়ের দিন থেকে শুরু হয় মেয়ের পরিবারকে অপমান করা সেই সাথে মেয়ের সাথে খারাপ ব্যবহার। আশ্চার্য বিষয় হল যে, ছেলের জন্য মেয়েটি এত কিছু করল সেই ছেলেই বিয়ের দিন থেকে উল্টা আচরন শুরু করল মেয়েটির সাথে। মায়ের আদর্শ ছেলে হয়ে গেল। এটা অন্যায় না মায়ের কথা শোনা, কিন্তু এটা কি ধরনের কথা, যে মা ভুল বলছে, তার স্ত্রীর প্রতি অন্যায় হচ্ছে তার প্রতিবাদ না করে উল্টা স্ত্রীকে দোষারূপ করছে মা কে খুশি করার জন্য।

যাইহোক, এসব বলতে গেলে কারো পড়ার ধৈর্য থাকবে না, মূল কথায় আসি, সেদিন সকাল থেকে নাই কথা নিয়ে মেয়েটিকে কথা শুনিয়ে যাচ্ছে তার শাশুড়ি। স্বামী তার চুপচাপ শুনে যাচ্ছে, দুপুর ১২ টায় গোসল করে সুন্দর আয়রন করা পাঞ্জাবী পরে, মাথায় টুপি দিয়ে রেডি হয়েছে জুমায়াতুল বিদা নামাজে যাবে। এমন সময় শাশুড়ি আবার শুরু করল কটা কথা শুনানো। ছেলেটি তখন মেয়েটিকে কাছে ডেকে বলল " আম্মা যা বলে তা শুনতে পা্রিস না, এসব আর ভাল লাগে না, বলেই ঠাস করে গালের মধ্যে এক চড় বসিয়ে দিল !!! তার পর আরও কিছুক্ষণ মাইর দিয়ে নামাজে চলে গেল।

মেয়েটি অনেক্ষণ ধরে বুঝতে পারল না কেন তাকে মারা হল ! কি তার দোষ ছিল। সে তো মন প্রান দিয়ে বাসার সব কাজ করে যেন তার শাশুড়ি খুশি হন, তবে কেন তিনি খুশি না ! তার স্বামী তাকে কিভাবে মারতে পারল ! এমন অনেক প্রশ্ন তার মাঝে ঘুরপাক খাচ্ছে আর রাত চোখ দিয়ে পানি পরছে। আজ সেই দিন, প্রতি জুমায়াতুল বিদা দিনে সেই ঘটনাটির কথা ভুলতে পারে না।

আচ্ছা আল্লাহ কি সেইদিন সেই স্বামীটির নামাজ কবুল করেছিল??? শুনেছি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা নাকি সমান, তবে এমন একজনের নামাজকে আল্লাহ কি হিসাবে বিবেচনা করবে?? কত শত ঘটনা, কত কত প্রশ্ন, কিন্তু জবাব কোথায় আছে? আমি জানি না .................. নিশ্চয় আল্লাহ একদিন মেয়েটির সব প্রশ্নের জবাব দেবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×