সময়
সময় খামচে দিচ্ছে আমার পায়ের গোড়ালি, বুকের পাঁজর, চিবুক ;
যন্ত্রণা সইবার জন্য তোমায় ডাকি মা।
অভ্যন্তরীণ রক্তক্ষরণে মাথা থেকে গড়িয়ে পড়ে ঘাম
স্পর্শ করে পায়ের নখ- মহাশূন্যে ভাসে
শান্তি পায়রার উত্তাল ধ্বনি-কণ্ঠ চিরে নেয় সময়।
কালো মেঘে আকাশ নীলিমার স্বপ্ন দেখে;
উড়ে যাওয়া বসন্তের কোকিলের ডানায় বসে
গলা ছেঁড়ে চিৎকারের জন্য তোমায় ডাকি মা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


