somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা-মেয়ে -নারীত্ব

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমারই মেয়ে , মাঝে মাঝেই খুব অভক্তি নিয়ে তাকে দেখি আর শুনিও মাঝে মাঝে তার বেহায়াপনা হাসি । কেন রে বাপু এত সেনালের মত হাসা (কার না কার সাথে) । পুরুষ যদি এত খুশির কারণই হয় কারো গলায় ঝুলে গেলেই হয় আমরাও বাঁচি। যৌবন বয়েসী মেয়ে আমার কি জানি কি চাকরী নাকি করে, বাসায় থাকেই সব মিলে দু তিন ঘণ্টা বাকি সময় হয় ঘুম আর নাহয় ছেলের সাথে হুদাহুদি লাফা লাফি ।সকাল থেকে রাত অবধি কি যে তার সে চাকুরী আল্লা মালুম , আমি বুঝিনা বাপু । কি আর কব কও একেবারে পেটের মেয়ে নইলে কবে লাথি দিতাম, তা আর বলতে । বিনে কারণে জামাইটারে ছেড়ে দিয়ে এলো । বলি আমাদের কারো স্বামী কি আমাদেরর সামনে অ সামনে কোনদিন কোন মাইয়ারে ছোঁয় নাই ? তাই বইলা কি সংসার ছাইড়া দিসি ? এখনো কি ওর বাপে আমারে কম ভালবাসে ? বল দেখি ।আরে পুরুষ মাইনসের ভালবাসা হইলো শান্তিতে দুটা খেতে পড়তে দেওয়া । সেটা স্বামী না দিলে আর দেবে কে ? দুধ দেয় হাইয়ের লাথিও ভালা । তা আমরা কি অমন জামায়ের মুখে ঝাঁটা মেরে চলে এসেছি? তা পুরুষ মানুষ তো অমনটা হতে পারে । কি বল তুমি ?
আমার শশুরকেও দেখেছি- আমার শাশুড়ি ছিল আগুনের মত সুন্দর । আমার বিয়ের পর দেখছি আমার এক মামী শাশুড়ি আমাদের বাড়িকেই থাকত । সেই সুন্দরী এক মামী শাশুড়ি ছিল বিধবা বাড়ীর ফাইফরমাশ খাটত , আমার শাশুড়িরে কাজ কামে সাহায্য করতো , থাক সে বাঁইচা নাই আর তার কথা নাইবা বললাম, তার পেছন পেছন পেছন , থাক সেসব কথা কইতে নাই . তারা কেউই এখন বাঁইচা নাই । আল্লাহ আল্লাহ মাফ করো আমারে । শুনতে চাইছ কি ?তাইলে শোন-
আমার শশুর আর আমার মামী শাশুড়িরে আমি নিজেই কতদিন বেসামাল অবস্থায় পাইসি তার হিসাব নাই আমরা হলাম মেয়ে মানুষ নিজের মান সম্মান নিজের কাছে । ফুর্তির জন্যে কি নিজের মান সম্মান পর পুরুষের হাতে তুইলা দেওন ঠিক?
আরে বলি শোন , আমাগো কি যৌবন আছিল না ?আমরা বাপের ঘরে এমনে থাকছি , কেউ কইতে পারব না আমার বাপের আমারা ৮ টা মাইয়া আছিলাম । আমাদের ণক্কি মন্তর দুইটা মা ছিল কোনদিন তাগো ঝগড়া করতে শুনিনাই । কি মানুষ ছিল তারা, আর আমার বাপে কি ভালা মানুষটা আছিল । আমার বাপে বড় মারে রাইখা আমার মায়েরে দেইখা তার ৬ বছর বয়েসে বিয়া কইরা ১২ বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন নবীজি যেমন আয়েশার সাবালিকা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন আমার বাপেও তাই করছেন ,আহা মানুষ ফেরেশতা না হইলে পারে ? আমার বড় মা আবার কালো ছিল, তো সে আবার বলার মতো কালো? কেবল কালোই , সে হাসলে কোনদিন তার মুখে হাসি দেখা যাইত না .তাওতো আমার মায়ের কওনের পর আমার বাবা সে মায়ের সাথেও ঘর সংসার করে । শুনলে অবাকই হয়ে যাবা আমার দুই মায়ের ঘরে আমরা ১৬ জন ভাইবোন . এ ঘর আর ওঘরের ভাইবোন প্রায় সমান সমান ,, এ ঘরে হল ওঘরেও হতো আরেকটা । তাও আমার বাপের কি ধৈর্য সে দুই বউরে কাওরে কারো চেয়ে কম বেশী করে নাই ।এমনও হইসে আমার দুই মায়ের ঘরে দুই ভাই য়ের বয়সের তফাত ২/৩ মাস কইরা । আমার বাপে তেমনিই রয়ে সয়ে দুই বউ নিয়ে শান্তিতে সংসার কইরা, শেষে ঈদের দিন নামাজের সেজদার মদ্যে মরছে । জানো আমার বাপে বিনা হিসাবে বেহেশতে যাইবও ? আমার বাপে নামাজের বিছানায় অজু সেজদা অবস্থায় মুত্যুবরন করছে,আর আমি সেই ঘরের মাইয়া কত ধৈর্য দেখলাম আর বড় হইলাম । ১৫/১৬ বছর বয়েসে আমার বিয়া হইলো । কত মামাতো খালাতো ভাই আছিল কত কথা কইসে , কোনদিন তাগো সামনে খাড়াইনাই , সামলাইয়া সামলাইয়া চলছি । সেই আমার মাইয়া হইয়া যদি এমন সেনালিপানা করে কন কেমনে সহ্য করি ,, ঘরে ঢুকতে না ঢুকতেই ফোন কির কির কইরা বাইজা ওঠে , মাইয়া সেই হাসি হাসি মুখ কইরা চোখ মুখ ভইরা কথা কয় , আবার সকাল হইতে না হইতে ফোন শুরু হয় । হায় আল্লা কেন যে এমন মাইয়া আমার পেট থেইকা দিলা আল্লা আমি পারলে নুন খাওয়াইয়া ফেলতাম,আইরাই ফেলতাম এ পাপের বোঝা টাননের চেয়ে। এখনো মারতে পারতাম পারিনা কেবল ওর পোলাডার দিকে চাইয়া । ওর পোলাডার দিকে তাকায়ে আমি বরফ ঠাণ্ডা হয়ে যাই আর মাইয়াডা তার যৌবন ঠাণ্ডা করতে পারেনা । এই পোলা দুইদিন পরে বেশ্যা কইয়া লাথি দিয়া চইলা যাব বাপের কাছে তখন কি করব সে ?
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×