অনিন্দিতা, কেমন আছো?
আজ বহুদিন পরে অনিন্দিতা ফিরেছে....
পাশে গিয়ে বললুম, কেমন আছো অনিন্দিতা?
সে চোখ ঘুরিয়ে এক ছটাক দেখে নিলে আমায়....
বললে না কিছুই। হয়তো মনেই নেই আমায়।।
পরদিন গ্রামের ধূলির বাঁধে আবার দেখা
পাশে গিয়ে বললুম, দেখো গ্রামের কি পরিবর্তন হয়েছে। অনেক উন্নতি হয়েছে তাই না শুধু এই ধূলির বাঁধ ছাড়া।
সে আজো কিছু বললে না।
আমি মন খারাপ করে ফিরে এলুম আমার অন্ধকার ঘরে।
ভাবলুম ভুলেই গেছে বুঝি।
শুধু আমিই পারলুম না!!!!!
আমার যে ভারি ভালো লাগতো তাকে
তার তাকিয়ে থাকা,
তার চুড়ির শব্দ,
তার হাসিটা যে আজো কানে বাজে।মনে হয় এই বুঝি সে আমায় ডাকছে.....
কিন্তু, বাস্তবে ফিরে শুধুই শূন্যতা।
অনেকদিনের বিচ্ছেদ.....
একদিন হঠাৎ, ওমা এযে অনিন্দিতা! পাশে গিয়ে বললুম, কেমন আছো অনিন্দিতা?
সে শুধু একটি পলক দেখেই চোখ কুচকে চলে গেলে।
আমি চেয়ে রইলুম তার যাওয়ার পথের ধারে।
ভাবতে লাগলুম, অনিন্দিতা কথা বলতে পারে না
কি করে বলবে তার প্রশ্নের উত্তর।।
তবুও আমার প্রশ্ন সদাই,
অনিন্দিতা, কেমন আছো?
-নিশাত তাসনিম

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


