কেমন আছো উড়ো মেঘ
---আর্য্য
কেমন আছো উড়ো মেঘ?
এখনো কি শেষ বিকেলে ভৈরবীর কথা ভাবো?
নাকি গোধূলিকে একলা ফেলে বন্ধ কপাট ঘিরে থাকো।
উড়ো মেঘ তোমার মনে আছে?
নবান্নের সেই সন্ধ্যায় তুমি বসেছিলে আনমনে,
দৃষ্টিতে যেন না পড়ি ধরা
চেয়ে ছিলাম গোপনে।
উড়ো মেঘ,
তুমি কি এখনো কবিতা লেখো?
যেখায় তুমি আমি আর রবে ছোট্ট একটা নদী
স্বপ্নগুলো স্পর্শ হয়ে বইবে নিরবধি।
উড়ো মেঘ,
তুমি কি এখনো শ্রাবণের অপেক্ষায় থাকো?
না তোমার বক্ষে আজ চৈত্রের প্রবাহ
যেখায় শুধু নির্বাসিত একাকীত্বের দাবদাহ।
উড়ো মেঘ,
এখনো কি অশরীরি প্রেম তোমাকে ছুতে পারে?
না কি অভিমানের শিকল গেথে, করেছ আপন সমর্পণ,
তোমার আকাশ রংধনু আজও প্রতীক্ষায় করে প্রবর্তন।

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



