somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরিয়া প্রবাসীদের জেনে রাখা প্রয়োজন : ইপিএস শ্রমিকদের জন্য চাকরি পরিবর্তনের নতুন নিয়ম

১২ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এতদিন পর্যন্ত চাকরি পরিবর্তনের জন্য আবেদনকারী বিদেশি শ্রমিকরা (E9) জব সেন্টার হতে শ্রমিকপ্রার্থী কোম্পানির তালিকা পেয়ে বিভিন্ন শর্ত তুলনা করে কোম্পানি পছন্দ করার সুযোগ ছিল। তবে ১লা আগস্ট ২০১২ থেকে নিয়োগদাতাদেরকে চাকরিপ্রার্থী শ্রমিকের তালিকা দেয়া হচ্ছে, শ্রমিকদেরকে কোম্পানির তালিকা দেয়া হচ্ছে না। এ ব্যাপারে কর্মস্থল (কোম্পানি) পরিবর্তনের জন্য আবেদনকারী শ্রমিকগন নিম্নোল্লিখিত বিষয়গুলো ভালো করে জেনে রাখা প্রয়োজন যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মস্থল পরিবর্তনে ব্যার্থ হয়ে কোরিয়া ত্যাগ করতে না হয়।
উল্লেখ্য, চাকরির মেয়াদ ৪বছর১০মাস (বা ৬বছর) এর ভেতর কর্মস্থল পরিবর্তন না করে কাজ করে থাকলে (কর্মস্থল পরিবর্তন শ্রমিকের দোষে না হয়ে থাকলে এখানে অন্তর্ভূক্ত হবে) ৩মাসের জন্য কোরিয়া ত্যাগ করে আবার এসে একই কোম্পানিতে কাজ করার সুযোগ দিয়ে বানানো “একনিষ্ঠ বিদেশি শ্রমিকের কোরিয়ায় পূনঃপ্রবেশ ও চাকরি সংক্রান্ত বিশেষ সুবিধা পদ্ধতি” টি ২রা জুলাই ২০১২সাল থেকে কার্যকর হচ্ছে।

*আগস্ট ২০১২ হতে চাকরি প্রার্থীরা নিয়োগদাতাদের সাথে যোগাযোগ করার সুযোগ পাচ্ছে না, নিয়োগদাতার পক্ষ থেকে যোগাযোগের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহনের প্রক্রিয়া সম্পন্ন করছে।

*সুতরাং চাকরি প্রার্থীরা চাকরি পরিবর্তনের আবেদন করার সময় প্রত্যাশিত চাকরির এলাকা সহ অন্যান্য তথ্যাবলী সঠিকভাবে উল্লেখ করতে হবে। বিশেষ করে সার্বক্ষণিক যোগাযোগ সম্ভব হয় এমন মোবাইল ফোন নাম্বার উল্লেখ করতে হবে এবং কর্মস্থল পরিবর্তনে সফল হওয়ার আগ পর্যন্ত সে ফোন নাম্বার পরিবর্তন করা উচিত হবে না।(অনিবার্য কারনে পরিবর্তন করলে অনতিবিলম্বে সংশ্লিষ্ট জব সেন্টারে পরিবর্তিত ফোন নাম্বার জানিয়ে রাখতে হবে)

*বিদেশি শ্রমিক নিম্নোল্লিখিত চাকরি পরিবর্তনের সময়সীমা ৩মাসের মধ্যে নতুন চাকরি পেতে ব্যার্থ হলে অবশ্যই কোরিয়া ত্যাগ করতে হবে। অতএব চাকরি পেতে চাইলে জব সেন্টারের জব ম্যাচিং এর বদৌলতে কোন নিয়োগদাতা আপনাকে ফোন করলে তার ইন্টারভিউতে উৎসাহের সাথে অংশগ্রহণ করে সেখানে নিয়োগ পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। জব ম্যাচিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র নিয়োগদাতাকে একবারে ৫জন চাকরি প্রার্থীর তালিকা সরবরাহ করা হয়। নিয়োগদাতা ৫দিনের মধ্যে সে তালিকা থেকে কাউকে নিয়োগ দেবেন কিনা সিদ্ধান্ত নিবেন। অথবা ৫দিন পর আবার তাকে ৫জন চাকরি প্রার্থীর তালিকা দেয়া হবে, এবং এ প্রক্রিয়া চলতে থাকবে।

সূত্র: বাংলা টেলিগ্রাফ
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×