somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় হয়েছে ...... জেগে উঠো প্রজন্ম

২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


*****এই লিখাটা কেন লিখলাম আমি নিজেও জানিনা। আমার ব্লগ লিখার মূল মন্ত্রটা হল আমার লিখা দেশ ও মানুষের কথা বলবে। অনেকটা ঘোরের মধ্যে ছিলাম। অসুস্থতা আমাকে কাবু করে ফেলছে। অনেকদিনের ক্ষোভ সংক্ষেপে প্রকাশ করতে চেয়েছিলাম এই লিখাটাতে । কিন্তু এমন অবস্থা হয়েছে যে আমি লিখতে গিয়ে কোন ছত্র আগে লিখব কোনটা পরে লিখব তা বুঝে উঠতে পারিনি।ভিবিন্ন জায়গায় জোরালো শব্দের ঘাটতি আছে। ইচ্ছা সত্ত্বেও অনেক কিছুই লিখতে পারিনি। আমার সকল দোষত্রুটি স্নেহ সহকারে মার্জনা করবেন।*****






অনেকদিন ধরেই আমার মনে কয়েকটি প্রশ্ন বারবার খোঁচাচ্ছে। আমাদের জীবন এত ছোঁট কেন?এই তাৎপর্যপূর্ণ কথাটার মর্মার্থ বুঝার সামর্থ্য ও আমার এখনো হয়ে উঠেনি। আরেকটা হচ্ছে চারিদিকে এতো বর্বরতার মাঝে আমদের ছোট জীবনের কতটুকু সঠিকভাবে প্রয়োগ করতে পারছি জাতির কল্লানে। বর্বরতা কীসের? জিবনের?আমার ছোট চোখের পর্যবেক্ষণে এ বর্বরতা পরিবেশের ।এ বর্বরতা আমাদের সমাজ ব্যাবস্থার । আমাদের জীবনের বড় একটা অংশ এ বর্বর পরিবেশের অসহায় স্বীকার হচ্ছে।


বর্তমান সময়ের প্রেক্ষাপটে আজ এ মুহূর্তে আমি আমাদের সমাজ ব্যাবস্থাকে বর্বর আখ্যান না দিয়ে থাকতে পারছিনা।আমাদের সমাজ বেবস্থার নীতি – নিরধারকেরা ‘পলিটিক্স’ এর বইয়ের ভিতরে চোখ বন্ধ করে থাকে আর সময় হলে চোখ বন্ধ করে পাঠ আরম্ভ করে । ভাবখানা এমন “আমাদের পাঠই সকল নীতি নির্ধারণের মূল” শুধু পাঠ করলে কি হবে? সে পাঠ থেকে তো বিদ্যা অর্জন করতে হবে তাই নয় কি?

আমরা নবম- দশম শ্রেণীতে পলিটিক্স নিয়ে এরিস্টটলের মতবাদে শাসকের তিনটি গুনের কথা পরেছিলাম। তা হল আনুগত্য , যোগ্যতা ও সততা।যে কোন একটি না থাকলে সামাজিক স্বার্থ ক্ষুণ্ণ হবে। কিন্তু কথা হল আমাদের শাসকদের তথা সমাজ ব্যাবস্থাপকদের ঐ গুণাবলিগুলো কি আদৌ আছে। যদি থেকেই থাকে তার প্রয়োগ কোথায়?


ভাববেননা যে উনাদের সাথে কি এমন শত্রুতা যে আমি শাসন ব্যাবস্থার বিরুদ্ধচারণ করছি । আমি বিরুদ্ধচারণ করছিনা। আমি প্রতিবাদ জানাচ্ছি।স্বাধীন দেসের নাগরিক হিসেবে আমার অধিকার আছে প্রতিবাদ করার । এই যে সহজে স্বাধীন দেশের নগরিক বলে নিজেকে আখ্যায়িত করলাম ... কিভাবে এবং কত সহজে বলতে পারলাম তা কি আমরা তরুণ প্রজন্ম কখনো গভীর ভাবে উপলব্ধি করেছি ?? যতটা সময় ব্যায় করি নানাবিধ অপ্রয়োজনীয় বিষয়ের উপর তার সিকিভাগও কি আমরা ব্যায় করি দেশ কিভাবে উন্নতি করবে বা দেশটা কি আদৌ স্বাধীন আছে কিনা তা নিয়ে ভাবার ।


কেন দেশ তো স্বাধীনই আছে !!! দেশের কি হল??আপনি এসব কি আবোলতাবোল বকতেছি ? কেন বলতেছি? গতকাল রাতে পলটনের পল-ওয়েল মার্কেটের পাশ দিয়ে আসার সময় একটা মঞ্চে জনৈক বক্তা বলছিলেন “উনারা দেশকে এখনো স্বাধীন মনে করেনা, দেশের স্বাধীনতা তারা মেনে নেয়নি দেশে তারা নানা বিশৃঙ্খলার সৃষ্টি করে দেশের ভিতর অরাজকতা, হানাহানি, মারামারি বৃদ্ধি করছে” এরপর আর শুনতে পাইনি । কারা ? কারা দেশকে এখনো স্বাধীন মনে করেনা ? জনগণ নাকি সরকারি ও বিরোধী দল? এদেশের পলেটিসিয়ানগন একে অপরকে দোষারোপ করতে করতে আমাদের মত সাধারণ জনগণদের কথা ভাবার ই সময় পায়না।


যদি খেয়াল থাকত তাহলে কি আর নিজ দেশে আমরা পরবাসী থাকি? কেন বললাম ?? আমাদের শাসন ব্যাবস্থায় সংবিধানে একটা কথা প্রচলিত আছে, ‘জনগণই সকল ক্ষমতার মূলে’ জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে কেন দেশের গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্তে জনমত নেয়া হয়না? কেন সংসদে কোন বিল উপস্থাপনের কয়েক মিনিটের মধ্যেই পাশ হয়ে যায়। দেশ যখন জনগনের,দেশের উন্নতির জন্য কি জনমতে নেয়ার প্রয়োজন ছিলনা?

দেশের শাসকগণ কি দেখছেনা সাধারণ মানুষের কান্না। তিতাসের তিস্তার সব জল যে এখন সাধারণ মানুষের চোখে অশ্রু হয়ে মাটিতে মিশে যাচ্ছে।

৭১’এ দেশের জনগণ জেগে উঠেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য।আর এখন আমাদের জেগে উঠতে হবে নিজেদের অধিকার রক্ষার জন্য। জেগে উঠার কাজ আমাদের তরুণ প্রজন্মকেই শুরু করতে হবে। তা না হলে আমাদের অধিকার ও একসময় বিক্রি হয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৭
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×