মেলানকলি কথাটার বাংলা কি হবে? বিষন্নতা? তাহলে ডিপ্রেশন? সেটাও বিষন্নতা? ডিপ্রেশন বলতে যেই অন্ধকার, সঁ্যাতসঁ্যাতা, ম্যাদম্যাদা টাইপের গাঢ় মন খারাপ, দু:খবোধকে বুঝি, মেলানকলি তো সেটা না। মেলানকলি একটু মিষ্টি, নস্টালজিয়া মেশানো কষ্ট, বিষন্নতা। দু'টোর সাথে জড়ানো আবেগ, অনুভূতি সব কিছুর জন্য বাংলায় বিষন্নতা র মতো এরকম কৃপন একটা মোটে শব্দ? আচ্ছা নস্টালজিয়া শব্দের বাংলা কি হবে?
আজকে মনটা খুব অস্থির। ট্যানকার্ভ নেগেটিভ অ্যাসিমটোট ছুঁই ছুঁই করছে। "আই অ্যাম ফিলিং অ্যাজ এম্পটি অ্যাজ আ ড্রাম"... নোরা জোনস এখানে ফাঁকা ফাঁকা বোঝাতে গিয়ে ড্রাম কেন বললো?
আমার ইদানিং ভাষা সংক্রান্ত দু'টো জটিল উপসর্গ হচ্ছে।
প্রথম জটিল উপসর্গ: স্যামহোয়ারে আসার পরে এটা নিয়ে রীতিমত লজ্জা লাগছে... আমার ভাষা পঁ্যাচগি খেয়ে গেছে। বাংলা ইংরেজি মিলে মিশে বিদঘুটে একটা খিঁচুরি তৈরি হচ্ছে। বাংলায় কথা বলার সময় অবলীলায় মাঝে ইংরেজি বলে ফেলি, মাঝে মাঝে খেয়ালও করি না। সেদিন হয়েছে সবচেয়ে মারাত্নক ঘটনা। ভাইয়া আমার কি শুনে হাসছিল, আমি জিজ্ঞাসা করেছি, "এ্যাই তুমি এতো লাফাচ্ছো কেন?" ( laugh + আচ্ছো...)... ভয়াবহ...
দ্্বিতীয় উপসর্গ: সব কথায় 'ন্ট' উপসর্গ যোগ করছি।
"আপু" শব্দের বিবর্তন: আপু--> আপুনি --> আপুন্টি
ছোটবোনকে ডাকার বিবর্তন: জান --> জান্টু --> জান্টুনি
মন= মন্টু
সোনা= সোন্টু
কিউট পিচ্চি = কিউট --> কুউনটিনু, গুন্টুশ (শব্দমূল উদ্ধার করতে পারছি না)
আজকে পৃথিবীটা ফাঁকা হয়ে আছে। বেহিসেবী ঘুরে মনটা ভাল করতে ইচ্ছা করছিল, চার জনকে ফোন করলাম, একজনেরও সময় হলো না। শেষ মেষ একজন ক্লাস শেষ না করেই বেরিয়ে এসেছে, তাও কফি পিয়ার জন্য শুধু আধা ঘন্টার হিসেবী সময় দিতে পারলো। ওর ধারনা আমার জটিল ধরনের পি বি এস হচ্ছে (পি বি এস = পোস্ট বাংলাদেশ সিন্ড্রম)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


