মাগো তুমি চলো মেঘের দেশে
তোমায় নিয়ে ঘুরবো সারাবেলা
তোমার কোনো কথা থাকে ব'লো
করবে না কেউ তোমার অবহেলা।
ওই দেখো মা সাদা মেঘের ভেলা
তুলোর মতো যাচ্ছে উড়ে উড়ে
আঁচল টেনে ধরো আমার হাতে
তোমায় নিয়ে যাবো অচিনপুরে।
মাকে নিয়ে যাচ্ছি মেঘের দেশে
দিকে দিকে বইছে খুশির বান
মেঘের গায়ে রঙ মেখেছে মেঘ
মাকে পেয়ে ধরেছে ওরা গান।
মাকে নিয়ে ঘুরছি আকাশজুড়ে
মায়ের মুখে ফুটলো মধুর হাসি
আকাশ থেকে ছুটে এসে তারা
বলে `মাগো তোমায় ভালোবাসি!'
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




