আধখানা চাঁদ দেখে কোলের খোকা
কেঁদে-কেটে হয়রান যায় না রোখা।
চাঁদ কেনো আধখানা বাকিখানা কই?
এই নিয়ে মা’র সাথে করে হইচই।
বাবা এসে বলে খোকা, কান্না থামাও
পারো যদি চাঁদটাকে নিচেতে নামাও
ডেকে ডেকে হয়রান চাঁদ কি আসে
চাঁদমামা দূরে থেকে মুচকি হাসে।
চাঁদের হাসি দেখে খোকাও হাসে
হাসিগুলো ফুল হয়ে হাওয়ায় ভাসে
ফুলগুলো তারা হয় আকাশের বুকে
ছুটে এসে চুম খায় খোকার মুখে।

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




