মাগো তুমি এইখানেতে বসো
জোছনারা আজ মানছে না যে বাঁধ
গায়ে তোমার জোছনা মেখে দেবো
বলবে সবাই চাঁদ হেঁটে যায় চাঁদ!
আকাশ নীলে ঘুরবো মজা করে
তোমায় নিয়ে যাবো মেঘের বাড়ি
মেঘ মেয়েরা আনবে তারার ফুল
পরিয়ে দেবে লাল সবুজের শাড়ী।
তোমায় নিয়ে যাবো পাহাড় চূড়ায়
পাহাড় তোমায় সবুজ মেখে দেবে
মাথার ওপর মেঘেরা যায় ভেসে
হাত বাড়িয়ে ইচ্ছে মতো নেবে।
মেঘে চড়ে নীল আকাশে উড়ে
দেখবে তুমি সাগর নদী বন
ডাকবে তারা কাছে আসো আসো
মাছ-পাখিরা হবে আপন জন।
বলবে যখন আয় চলে যাই বাড়ি
তোমায় আমি নেবো ধরে ধরে
ভাবছো তুমি যাবে কেমন করে?
সাতরঙা ওই রঙধণুটা চড়ে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




