
একটি শেয়াল আপন মনে যাচ্ছে হেঁটে হেঁটে
হঠাৎ করে মোচড় দিয়ে উঠলো তাহার পেটে
ছোট্ট শেয়াল দেখল যখন সিংহী পথে বসা
কলজে বুঝি যাচ্ছে ফেটে মরণ বরণ দশা!
হাত-পাগুলি অচল অবশ পালিয়ে যাওয়া দায়
হামাগুড়ি দিয়ে শেয়াল সিংহীর সামনে যায়।
ছোট্ট শেয়াল কুর্ণিশ করে বলল রাণী মাতা
আমায় খেয়ে লাভ কী হবে ছোট্ট আমি যা-তা।
কে বলেছে খাব তোকে কোথায় যাবি যা
শেয়াল বলে ভয়ে আমার চলছে না যে পা
তা হলে তুই বসে বসে আমার খিদে বাড়া
জানিস তুই খাই না আমি পেটের খিদে ছাড়া?
ছোট্ট শেয়াল ধীরে ধীরে যায় হারিয় বনে
বনের পশু খায় না ধরে বিনা প্রয়োজনে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


