somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নার্ভ শক্ত করতে না পারলে আর্জেন্টিনার পক্ষে আর কোন শিরোপা জয় সম্ভব না!

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আর্জেন্টিনার খেলোয়াড়দের নার্ভ দূর্বলতা টের পাই যখন ২০১৪র বিশ্বকাপের ফাইনালে ষ্ট্রাইকার হিগুয়াইন জার্মান গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যার্থ হয়। ফাইনালের প্রথমার্ধে জার্মানীর মিডফিল্ডার টনি ক্রসের ভুল করে হেড করে কিপার মেনুয়েল নয়েরকে বল দিতে গেলে হিগুয়াইন তা ধরে ফেলে কিন্তু সুবর্ণ সুযোগ পেয়েও বল বাইরে মেরে আর্জেন্টিনাকে নিশ্চিত গোল বঞ্চিত করে। শুধু রক্ষণভাগের মাস্যেরানো ও ফরওয়ার্ড লাভেজ্জি ছাড়া আর কেউই ফাইনালে আত্নবিশ্বাসের সাথে ও তেমন ভাল খেলতে পারে নাই। ঠিক পরের বছর ২০১৫তে চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিকদের বিরুদ্ধে শেষ মুহুর্তে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও ঐ হিগুয়াইন ব্যার্থ হয়। গোল মুখে তথা পেনাল্টি বক্সে সঠিক পাস ও নিশানায় বল শুট তেমন করতে পারে নাই আর্জেন্টিনিয়ান খেলোয়াড়রা। আর হিগুয়াইনের মান পড়ে যাওয়ার পরও কেন তাকে স্কোয়াডে রাখছে সেটা সত্যিই অবাক হওয়ার বিষয়। ফাইনালে যদি কেউ গুছিয়ে না খেলতে পারে তার পক্ষে শিরোপা জয়লাভ সম্ভব না। ২০১৫তে মূল ৯০ মিনিটের শেষ মুহুর্তে হিগুয়াইনের ঐ মিস আর্জেন্টিনার জন্যে কাল হয়ে দাড়ায়। তারপর আরো ৩০ মিনিট খেলে টাইব্রেকারে খামখেয়ালীর মত নেওয়া শট চিলির জয় নিশ্চিত করে। অথচ আর্জেন্টিনা কিনা কত র্দূদান্ত ভাবে আগের ম্যাচ গুলি খেলে ফাইনালে পৌছায়। এভাবেই ২০১৬র যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে পৌছালেও আর্জেন্টিনা যেই লাউ সেই কদুই থাকে। পুনরায় সেই হিগুয়াইন ২১ মিনিটে সুযোগ মিস করে। সেমিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪ গোল করলেও ফাইনালের দিন সেই চিলির বিরুদ্ধে শট অন টার্গেট তেমন ছিল না। সেই এলোমেলো ও চেহারায় ভীতির ছাপ। শুধু এঞ্জেল ডি মারিয়া ও মাস্যেরানো ছাড়া সবাই কেমন যেন ছন্ন ছাড়া খেলছে। আর সর্বপরি আর্জেন্টিনার সিংহভাগ খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাবে যেভাবে উজাড় করে খেলে সেটা জাতীয় দলের পক্ষের হয়ে সেভাবে খেলে না। তাই আলাদা ভাবে ক্লাব গুলির পারফরমেন্স বিবেচনায় নিজ জাতীয় দলে সমান প্রতিফলন ঘটে না। এই কথাটাই আমার উপলদ্ধি হয় ২০১৪ সালে যখন পর্তূগালের সাথে অর্জেন্টিনা খেলে ওল্ডট্রাফোর্ডের মাঠে খেলাটা দেখার সুযোগ হইছিল;

http://www.somewhereinblog.net/blog/Bangladesh_Zindabad/29996065

সেই খেলায়ও যদিও ক্লাবের মত করে খেলেনি তথাপি দ্বিতীয়ার্ধে নেমে হিগুয়াইন ২-৩টা সুযোগ মিস করছে। শেষমেশ পর্তূগাল এক গোলে জিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটা।

কথায় বলে ম্যাচ শুরুর আগেই যেন ম্যাচ না হেরে যাই। আর্জেন্টিনার বর্তমান যে মানসিক দূর্বলতা তাতে শিরোপা জয় করাটাই হবে অস্বাভাবিক বিষয়। লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা বললেও তার দায়িত্ব এড়াতে পারে না। যেভাবে এই ২০১৬র কোপার ফাইনালে টাই ব্রেকারের পেনাল্টি শটটা সে মিস করছে সহজে মেনে নেওয়া যায় না। এখন মেসি তার অবসর বাতিল করুক বা না করুক আর্জেন্টিনার প্লেয়ারদের নিজ দক্ষতা উন্নয়নের সাথে শক্ত নার্ভও গড়া চাই। এই ছাড়া দলের চূড়ান্ত সফলতা আসবে না। শক্ত নার্ভই ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলা অনেক সুসংগঠিত করে দিবে। তখন আর শিরোপা অর্জনের দীর্ঘ খরা থাকবে না।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×